ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নারীর মরদেহের ময়নাতদন্তে নারী ডোম চেয়ে হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক: নারীর মরদেহের ময়নাতদন্তের জন্য দেশের পোস্টমর্টেম সুবিধাসম্পন্ন হাসপাতালগুলোতে নারী ডোম নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন এ রিট দায়ের করেন। রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
এর আগে দেশের পোস্টমর্টেম সুবিধাসম্পন্ন হাসপাতালগুলোতে অন্তত একজন করে নারী ডোম নিয়োগের আবেদন স্বাস্থ্য অধিদপ্তরে করেছিলেন আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন। ওই আবেদনে সাড়া না পাওয়ায় তিনি হাইকোর্টে রিট করেন।
রিট আবেদনে বলা হয়েছে, বাংলাদেশ একটি ধর্মীয় মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র। ইসলামসহ বিভিন্ন ধর্মে নারীর মরদেহের মর্যাদা ও গোপনীয়তা রক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ময়নাতদন্ত একটি আইনি প্রক্রিয়া হলেও নারীর মরদেহের ক্ষেত্রে পর-পুরুষের স্পর্শ বা উপস্থিতি নিয়ে পরিবারের মধ্যে অস্বস্তি তৈরি হতে পারে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, অতীতে দেশের বিভিন্ন মর্গে নারীর মরদেহের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ প্রকাশিত হয়েছে। নারী ডোম নিয়োগ করা হলে মরদেহের গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় তা সহায়ক হবে বলে দাবি করা হয়েছে।
এতে বলা হয়, সড়ক দুর্ঘটনা বা অন্য কোনো কারণে কোনো নারীর মৃত্যু হলে তার পরিবার এমনিতেই মানসিকভাবে বিপর্যস্ত থাকে। এ অবস্থায় ময়নাতদন্তে নারী ডোম দায়িত্ব পালন করলে স্বজনদের মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টি হবে। পাশাপাশি বর্তমান সময়ে নারীরা বিভিন্ন পেশায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সে বিবেচনায় ময়নাতদন্তের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও নারী ডোম নিয়োগ বৈষম্য দূর করতে এবং ধর্মীয় ও সামাজিক সংবেদনশীলতা রক্ষায় ভূমিকা রাখবে।
রিটে আরও বলা হয়েছে, মানবাধিকার সনদ অনুযায়ী মৃত্যুর পরও একজন মানুষের ব্যক্তিগত মর্যাদা ও গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শন নিশ্চিত করা জরুরি। অতীতে দেশের বিভিন্ন মর্গে মরদেহের সঙ্গে যৌন নিপীড়নের অভিযোগে ডোম গ্রেপ্তারের ঘটনাও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে দেশের সব পোস্টমর্টেম সুবিধাসম্পন্ন হাসপাতালে নারী ডোম নিয়োগ এবং মরদেহের সম্ভ্রম রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর