ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বর্তমান বিশ্বে নিরাপদ ও উচ্চমানসম্পন্ন খাদ্যের চাহিদা বেশি: কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের খাদ্যব্যবস্থায় নিরাপত্তা নিশ্চিত করতে কীটনাশকের আমদানি থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপে কার্যকর তদারকি ও মান নিয়ন্ত্রণ জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ। তিনি বলেন, কেবল কৃষককে সচেতন করলেই হবে না পুরো সরবরাহ ব্যবস্থাকে কঠোর নিয়ন্ত্রণের আওতায় আনতে হবে।
রোববার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মিলনায়তনে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন, বর্তমান বিশ্বে শুধু খাদ্যের প্রাপ্যতা নয়, নিরাপদ ও উচ্চমানসম্পন্ন খাদ্যের চাহিদাই বেশি। বাংলাদেশের অনুকূল প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন নিরাপদ খাদ্য উৎপাদনে বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, অনেক ক্ষেত্রে ফসল সংগ্রহের ঠিক আগে কীটনাশক প্রয়োগের ফলে খাদ্যে ক্ষতিকর রাসায়নিকের অবশিষ্টাংশ থেকে যায়, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে। এ সমস্যা মোকাবিলায় কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি কীটনাশকের উৎপাদন, আমদানি ও বিপণনের প্রতিটি পর্যায়ে কার্যকর নজরদারির প্রয়োজন রয়েছে।
কৃষিপণ্যের রপ্তানি প্রসঙ্গে আমিন উর রশিদ জানান, আধুনিক ও স্বাস্থ্যসম্মত প্যাকেজিং ব্যবস্থার সুফল হিসেবে দেশের আম রপ্তানিতে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। একইভাবে কাঁঠাল, মাংসসহ অন্যান্য কৃষিপণ্যেরও আন্তর্জাতিক বাজারে সম্ভাবনা রয়েছে। তবে এ জন্য উৎপাদন থেকে সংরক্ষণ ও সরবরাহ পর্যন্ত প্রতিটি ধাপে আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে। তিনি গবেষক, বিজ্ঞানী ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপরও জোর দেন।
নিরাপদ খাদ্য নিশ্চিত করা যেমন জনস্বাস্থ্যের জন্য অপরিহার্য, তেমনি বৈশ্বিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের প্রতিযোগিতা বৃদ্ধির ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন কৃষিমন্ত্রী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত