ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
জমির উদ্দিন সরকারের মৃ’ত্যুতে মির্জা ফখরুলের শোক
নিজস্ব প্রতিবেদক: জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক, বললেন ‘দেশ হারাল এক কৃতী রাজনীতিক’
জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তার প্রয়াণে দেশ একজন অভিজ্ঞ ও কৃতী রাজনীতিবিদকে হারাল।
রোববার এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জমির উদ্দিন সরকার আজীবন নিষ্ঠার সঙ্গে ভূমিকা রেখেছেন। তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে উন্নয়ন কর্মকাণ্ডেও অগ্রণী ভূমিকা রাখেন।
বিএনপি মহাসচিব আরও উল্লেখ করেন, শেরেবাংলা এ কে ফজলুল হক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সহকর্মী হিসেবে রাষ্ট্র ও সমাজে জমির উদ্দিন সরকারের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার মতে, তিনি ছিলেন সমকালীন রাজনীতির এক জীবন্ত ইতিহাস, যার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে।
শোকবার্তার শেষে মির্জা ফখরুল মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। উল্লেখ্য, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রোববার ভোর ৪টা ১৮ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর