ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
প্রাথমিক শিক্ষা সম্মেলন ১৫ জুলাই, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামী বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত হবে প্রাথমিক শিক্ষা সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১২ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষা সম্মেলনে কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ভিত্তিক পরিবেশনা উপস্থাপন করবে। এ উপলক্ষে তিনি গণমাধ্যমকর্মীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।
এ সময় তিনি ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফলাফল সম্পর্কেও তথ্য তুলে ধরেন। মন্ত্রী জানান, এ পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন, যা মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর ৪৫ দশমিক ২৯ শতাংশ। অন্যদিকে ছাত্রী বৃত্তি পেয়েছে ৪৩ হাজার ৩৫৪ জন, যা মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর ৫৪ দশমিক ৭১ শতাংশ।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর