ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
বিএনপির সরকার কখনো হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সরকার কোনো সময় হারিয়ে যায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের সরকারের স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, যা বর্তমান সরকারের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করতে হবে।
শনিবার (১১ জুলাই) বরিশালের গৌরনদী উপজেলার নল চিড়া মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘তারেক রহমানের সরকার, খালেদা জিয়ার সরকার ও শহীদ জিয়ার সরকার-এই তিন সরকারের যে আলাদা একটি বৈশিষ্ট্য রয়েছে, আমাদের এই ক্ষমতার আমলে তা প্রমাণ করতে হবে। এজন্য বাকি সব সরকার পালিয়ে যায় এবং হারিয়ে যায়। কিন্তু বিএনপির সরকার, শহীদ জিয়ার সরকার, জাতীয়তাবাদের সরকার কোনো সময় হারিয়ে যায় না।’
তিনি বলেন, সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষার উন্নয়ন ও সম্প্রসারণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, ক্ষমতার চর্চা এমনভাবে করতে হবে, যাতে জনগণ সরকার, জনপ্রতিনিধি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর প্রতি অসন্তুষ্ট না হন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী এবং ব্যবস্থাপনা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- চলছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে, Live দেখুন এখানে