ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার (১১ জুলাই)। প্রথম দিনে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত রাজধানীর সরকারি সাতটি কলেজ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ৪ হাজার ৪৯৮টি। এ ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন ২৩ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় পাঁচজন ভর্তিচ্ছু।
পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা
পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসনে বসতে হবে। পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে এবং বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত সাতটি কলেজের কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০ নম্বর অর্জন করতে হবে। এ ছাড়া পছন্দের বিষয়ে ভর্তির জন্য সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫ নম্বর পেতে হবে।
ভর্তি পরীক্ষা ও ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইট (www.dcu.ac.bd) থেকে জানা যাবে।
বাকি দুই ইউনিটের পরীক্ষা ১৭ জুলাই
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৭ জুলাই বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান ইউনিট এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।
বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের আসন বিন্যাস ১৪ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
তথ্য অনুযায়ী, বিজ্ঞান ইউনিটে আবেদন করেছেন ৩১ হাজার ৫৫৩ জন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদন করেছেন ১১ হাজার ২৪৪ জন। এ দুই ইউনিটে আসনসংখ্যা যথাক্রমে ৪ হাজার ৭৯৫টি এবং ১ হাজার ৯৯৭টি। তিনটি ইউনিট মিলিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্নাতক প্রথম বর্ষে মোট আসন রয়েছে ১১ হাজার ২৯০টি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভর্তি পরীক্ষার ফল দ্রুত প্রকাশ করা হবে। এরপর ভর্তি কার্যক্রম সম্পন্ন করে আগামী ৬ সেপ্টেম্বর নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর