ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করে যা বললেন শেবাগ
ডুয়া ডেস্ক : দুবাইতে গতকাল বৃহস্পতিবার আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে। তখন মনে হয়েছিল, ভারত সহজেই ম্যাচটি জিতে যাবে। তবে তাওহিদ হৃদয়ের ১০০ রানের সেঞ্চুরি এবং জাকের আলী অনিকের ৬৮ রানের অবদানে বাংলাদেশ ২২৮ রানের একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর তৈরি করে, যা ম্যাচে লড়াইয়ের সুযোগ তৈরি করে।
তবে বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ম্যাচটি জিতে নিয়েছে। শুবমান গিলের হার না মানা সেঞ্চুরিতে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। এদিকে ভারতের ম্যাচ জয়ের পর বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করেছেন দেশটির সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ।
৪৬ বছর বয়সী সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দর শেবাগের মতে, ভারতের জয় নিয়ে তাঁর মনে বিন্দুমাত্র সন্দেহ ছিল না। এমনকি বাংলাদেশকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্যও করেছেন তিনি।
ম্যাচ চলাকালে ভারতীয় সমর্থকদের মনে ভয় জেগেছিল কি না, ক্রিকবাজের ম্যাচ পরবর্তী শো-তে এমন প্রশ্নের জবাবে শেবাগ বলেছেন, ‘আমার মনে হয় না (কেউ ভয় পেয়েছিল)। এটা বাংলাদেশ, তোমরা এত প্রশংসা করছো.. তোমরা আমার ভেতর এমন ভয় ধরিয়ে দিচ্ছো যে, না জানি আমরা কার সঙ্গে খেলছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)