ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
খালাস পেলেন নাসির-তামিমা
নিজস্ব প্রতিবেদক: ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে ঘিরে বহুল আলোচিত মামলার রায় দিয়েছে আদালত। অভিযোগে আনা সব অভিযোগ থেকে তাদের খালাস দিয়েছেন বিচারক।
বুধবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রায় ঘোষণা করেন। এর মাধ্যমে কয়েক বছর ধরে চলা এই মামলার আইনি প্রক্রিয়ার অবসান ঘটে।
রায় ঘোষণার কিছুক্ষণ আগে সকাল ১১টা ৪৭ মিনিটে আদালতে হাজির হন নাসির হোসেন, তামিমার হাত ধরে এজলাসে প্রবেশ করেন তিনি। এ সময় আদালত এলাকায় উপস্থিত জনতার মধ্যে ব্যাপক কৌতূহল দেখা যায়।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে। পরে সাবেক স্বামী রাকিব হাসান এ ঘটনায় আদালতে মামলা করেন।
২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি দায়ের করা ওই মামলায় অভিযোগ ছিল—বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেন, যা আইন ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অবৈধ। পাশাপাশি নাসির তাকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন বলেও অভিযোগ তোলা হয়।
মামলায় আরও দাবি করা হয়, এ ঘটনায় বাদী ও তার সন্তান মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং সামাজিকভাবে মানহানির শিকার হন।
দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় ১০ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। সব সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আদালত আজ রায়ে আসামিদের খালাস দেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা