ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সংসদে ভারতের উদ্দেশে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: গঙ্গার পানি বণ্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছরের চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরেই শেষ হচ্ছে। চুক্তির নবায়নকে সামনে রেখে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তাঁর আশা, দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব বিবেচনায় রেখে এ বিষয়ে ভারত ইতিবাচক সিদ্ধান্ত নেবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, গঙ্গা চুক্তি নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় আলোচনা চলমান রয়েছে। সব ধরনের আলোচনা প্রকাশ্যে আসে না। তাঁর ভাষায়, আলোচনা অব্যাহত রয়েছে এবং গঙ্গা চুক্তির গুরুত্ব ও পানির প্রয়োজনীয়তা ভারত অনুধাবন করছে। তিনি বিশ্বাস করেন, দুই দেশের সম্পর্ক যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়টি বিবেচনায় রেখেই ভারত সিদ্ধান্ত নেবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার মনে করছে বিষয়টি ইতিবাচক দিকেই এগোচ্ছে। গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে আর বেশি সময় নেই। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক গঠিত যৌথ নদী কমিশনের (জেআরসি) সংশ্লিষ্ট দল ভারতের সঙ্গে এ বিষয়ে কাজ করে যাচ্ছে।
আলোচনার ইতিবাচক অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে শামা ওবায়েদ ইসলাম বলেন, এ বিষয়ে আলাদা করে ব্যাখ্যা করার কিছু নেই। তিনি আশা প্রকাশ করেন, ভারত গঙ্গা চুক্তির গুরুত্ব উপলব্ধি করে সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
উল্লেখ্য, ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত গঙ্গার পানি ভাগাভাগি–সংক্রান্ত ৩০ বছরের চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর