ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আগামী চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তবে নির্বাচনকালীন সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠিত হবে, তা আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করলে স্পষ্ট হবে বলেও তিনি উল্লেখ করেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ওপর হাইকোর্টের দেওয়া রায় আপিল বিভাগে বহাল রাখার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এর আগে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বিভিন্ন বিষয় নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। এ রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের অধিকার ফিরে এসেছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
রায়ের পর সাংবাদিকরা জানতে চান, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কি না। জবাবে আইনমন্ত্রী বলেন, ‘ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার।’
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিএনপির আন্দোলনেরই ফল। ১৯৯১ সালের নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল, তার ফল ছিল অন্তর্বর্তীকালীন সরকার। সেই ধারণা থেকেই পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার দিকে অগ্রসর হওয়া হয়।
মন্ত্রী আরও বলেন, ‘১৯৯৬ সালে বিএনপি সংসদে ত্রয়োদশ সংশোধনীর বিল উত্থাপন করেছিল। সেই বিলের মাধ্যমে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সাংগঠনিক কাঠামো নির্ধারণ করা হয়।’
তিনি বলেন, গত ১৬-১৭ বছর ধরে বিএনপি এ দাবিতে আন্দোলন চালিয়ে এসেছে। খালেদা জিয়ার নেতৃত্বে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ এবং ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’-এই দাবিকে সামনে রেখেই আন্দোলন পরিচালিত হয়েছে। সেই গণতান্ত্রিক ভোটাধিকার নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোনো পথ ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
আইনমন্ত্রী বলেন, এ বিষয়টি নিয়ে সরকার রাজনৈতিকভাবে অঙ্গীকারবদ্ধ এবং সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায়ই আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক