ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
’এক বছরের মধ্যে অধিকাংশ শূন্য পদ পূরণের আশা সরকারের’
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে শূন্য পদ পূরণের লক্ষ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। সোমবার (৭ জুলাই) সংসদ সদস্য মো. শওকতুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সারা দেশে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আশা করা যায়, এক বছরের মধ্যেই অধিকাংশ শূন্য পদ পূরণ করা সম্ভব হবে। তবে আদালতে মামলা-মোকদ্দমা বা অন্যান্য প্রশাসনিক জটিলতার কারণে কিছু ক্ষেত্রে পদ পূরণে বিলম্ব হতে পারে। সে কারণেই পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা রাখা হয়েছে। তবে সরকারের প্রত্যাশা, অধিকাংশ পদই এক বছরের মধ্যে পূরণ হবে এবং সে লক্ষ্যেই কার্যক্রম এগিয়ে চলছে।
এর আগে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম জানতে চান, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের বহু পদ শূন্য রয়েছে। এসব পদে জরুরি ভিত্তিতে পদায়ন করা হবে কি না এবং হলে তা কবে নাগাদ সম্পন্ন হবে।
জবাবে প্রতিমন্ত্রী জানান, কুলাউড়া উপজেলার বিভিন্ন দপ্তরে প্রথম শ্রেণির ৪০টি এবং দ্বিতীয় শ্রেণির ২৭টি পদ বর্তমানে শূন্য রয়েছে। এসব পদ পূরণের লক্ষ্যে ইতোমধ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
তিনি বলেন, কর্মপরিকল্পনা অনুযায়ী স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে নিয়োগ কার্যক্রম এগিয়ে নিতে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা, শূন্য পদের তথ্য এবং ক্যাডার পদে নিয়োগের জন্য অধিযাচন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া দ্রুততম সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং শূন্য পদগুলোতে নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ সম্পন্ন করতে সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ করা হয়েছে। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগ নিয়োগ কার্যক্রম শুরু করেছে। এ কার্যক্রমের আওতায় মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শূন্য পদগুলোও পর্যায়ক্রমে পূরণ করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা
- আর্জেন্টিনা বনাম মিশরের শেষ মুহূর্তের খেলা সরাসরি দেখুন