ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
যেভাবে জীবনসঙ্গী খুঁজবেন জেনে নিন
ডুয়া ডেস্ক: ‘২৯ বছর বয়সে এসে মনে হচ্ছে, ঢাকার এই তুমুল ব্যস্ততায় একা একজন মানুষ খুঁজে পাওয়া যেন লটারির টিকিট পাওয়ার মতো। ডেটিং অ্যাপে আলাপ হয় ঠিকই, কিন্তু দিনশেষে সেখানে এক ধরনের মেকি আবহ থাকে। ওদিকে আত্মীয়স্বজনরাও এখন আর আগের মতো সম্বন্ধ নিয়ে আসেন না। এক অদ্ভুত শূন্যতায় দিন কাটছে।’
কথাগুলো বলছিলেন ঢাকার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আশরাফুল ইসলাম। বয়স ২৯। শিক্ষিত ও প্রতিষ্ঠিত হলেও জীবনসঙ্গী খুঁজে পাওয়ার ক্ষেত্রে নিজেকে দিশাহারা বলেই মনে করছেন তিনি।
এ অভিজ্ঞতা যে একেবারেই ব্যতিক্রম নয়, সেটিই উঠে এসেছে সাম্প্রতিক বাস্তবতায়। নগরজীবনের পরিবর্তিত প্রেক্ষাপটে ঢাকার শিক্ষিত মধ্যবিত্ত তরুণ-তরুণীদের একটি বড় অংশ জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে আস্থার সংকটে ভুগছেন। একদিকে ডেটিং অ্যাপের প্রতি অনীহা, অন্যদিকে পারিবারিকভাবে সম্বন্ধ আনার প্রচলিত কাঠামোর দুর্বলতা—এই দুইয়ের প্রভাবে বদলে যাচ্ছে দেশের পরিচিত সম্পর্ক ও বিয়ের সংস্কৃতি।
সম্প্রতি ম্যাচমেকিং প্ল্যাটফর্ম সাইয়োনির নিবন্ধিত ব্যবহারকারীদের মধ্যে পরিচালিত এক জরিপের তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারীদের ৮৮ শতাংশ বর্তমান ডেটিং সংস্কৃতি নিয়ে হতাশা ও নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। একই জরিপে দাবি করা হয়েছে, যারা একসময় ডেটিং অ্যাপ ব্যবহার করতেন, তাদের বড় অংশ এখন আর সেখানে সক্রিয় নন। বর্তমানে মাত্র ১৫ শতাংশ ব্যবহারকারী এসব অ্যাপে সক্রিয় রয়েছেন।
জরিপে আরও বলা হয়েছে, ঢাকার শিক্ষিত সমাজে পারিবারিক সম্মতির ভিত্তিতে বিয়ের গ্রহণযোগ্যতা এখনো রয়েছে। তবে নতুন প্রজন্মের কাছে অ্যারেঞ্জড ম্যারেজের ধারণা আগের দশকগুলোর তুলনায় ভিন্ন। পরিবারকে সম্পৃক্ত রাখতে চাইলেও চূড়ান্ত সিদ্ধান্তের আগে সম্ভাব্য জীবনসঙ্গীকে জানার সুযোগকে গুরুত্ব দিচ্ছেন তারা। একই সঙ্গে পরিবারের অমতে ঝুঁকি নেওয়ার প্রবণতাও কম।
জরিপে উল্লেখ করা হয়েছে, সন্তানদের জন্য জীবনসঙ্গী খুঁজে দেওয়ার উদ্যোগে পরিবারে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন মায়েরা। পাশাপাশি বিদেশে স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে—এমন পাত্র বা পাত্রীর প্রতি অনেক পরিবারের আগ্রহ এখনো অব্যাহত রয়েছে।
বিচ্ছেদের পর নতুন করে সংসার গড়ার প্রবণতাকেও আগের তুলনায় বেশি গ্রহণযোগ্য হিসেবে দেখার ইঙ্গিত পাওয়া গেছে জরিপে। এতে বলা হয়েছে, একক অভিভাবকেরাও নতুন জীবনসঙ্গী খুঁজতে আগ্রহী হচ্ছেন, যা সামাজিক পরিবর্তনের একটি দিক নির্দেশ করে।
একসময় পাড়া-প্রতিবেশী বা পরিচিতজনের মাধ্যমে সম্বন্ধ আনার যে প্রচলন ছিল, নগরজীবনের পরিবর্তনের সঙ্গে তা অনেকটাই কমে এসেছে। ফ্ল্যাটকেন্দ্রিক জীবনে সামাজিক যোগাযোগ সীমিত হয়ে যাওয়ায় সেই শূন্যতা পূরণে অনেকে প্রথাগত ম্যারেজ মিডিয়ার দ্বারস্থ হচ্ছেন। তবে জরিপ অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের ওপর আস্থা রাখছেন মাত্র ৩৬ শতাংশ অংশগ্রহণকারী। চড়া নিবন্ধন ফি, ভুয়া প্রোফাইল এবং অপেশাদার আচরণের মতো অভিযোগও উঠে এসেছে।
জরিপে আরও দাবি করা হয়েছে, পরিবার থেকে বিয়ের চাপ থাকলেও উপযুক্ত প্রস্তাব না পাওয়ায় প্রতি তিনজনের একজন তরুণ মানসিক চাপ অনুভব করছেন।
ডেটিং অ্যাপ ও প্রথাগত ঘটকালির মধ্যকার এই শূন্যতায় প্রযুক্তিনির্ভর ম্যাচমেকিং প্ল্যাটফর্মের চাহিদা বাড়ছে বলেও জরিপে উল্লেখ করা হয়েছে। সাইয়োনির প্রতিষ্ঠাতা তানভীর রহমান বলেন, ‘আমি নিজে ঘটকের কাছে প্রতারিত হয়েছি। কিন্তু আমার চেয়েও বেশি কষ্ট পেয়েছি যখন দেখেছি এটা শুধু আমার গল্প নয়, হাজারো শিক্ষিত পরিবারের একই অভিজ্ঞতা। সেই ক্ষোভ থেকেই সাইয়োনির জন্ম।’
তার ভাষ্য, আধুনিক প্রযুক্তির মাধ্যমে পারিবারিক গোপনীয়তা রক্ষা, প্রোফাইল যাচাই এবং পেশাদার তত্ত্বাবধানে জীবনসঙ্গী খুঁজে দেওয়ার চেষ্টা করছে তাদের প্রতিষ্ঠান।
পরিবর্তিত সামাজিক বাস্তবতায় জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে প্রযুক্তি, পারিবারিক মূল্যবোধ এবং পারস্পরিক আস্থার সমন্বিত একটি কাঠামোর প্রতি আগ্রহ বাড়ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর