ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
প্রথমবার পর্দায় রোমান্টিক জুটি হচ্ছেন আলী ফজল ও রিচা চাড্ডা
বিনোদন ডেস্ক: বাস্তব জীবনের জনপ্রিয় তারকা দম্পতি আলী ফজল ও রিচা চাড্ডা এবার প্রথমবারের মতো রূপালি পর্দায় একে অপরের বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। অতীতে জনপ্রিয় ‘ফুকরে’ ফ্র্যাঞ্চাইজিতে একসঙ্গে কাজ করলেও এবারই প্রথম দর্শক তাদের মূল জুটি হিসেবে দেখতে পাবেন। শশী বর্মার পরিচালনায় নির্মিতব্য একটি ‘সিচুয়েশনাল কমেডি’ ঘরানার সিনেমায় অভিনয় করবেন তারা।
সিনেমোশন পিকচার্স এবং গিরিরাজ প্রোডাকশন্সের ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন প্রখ্যাত অভিনেতা কুমুদ মিশ্র। দিল্লির কোলাহলপূর্ণ প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটিতে হাস্যরস, আবেগ এবং সামাজিক বার্তার সমন্বয়ে গল্প এগিয়ে যাবে বলে জানা গেছে। ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে ছবিটির শুটিং শুরু হবে এবং ২০২৭ সালের এপ্রিলে এটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।
নতুন এই প্রকল্প নিয়ে আলী ফজল বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি যে সেরা কমেডিগুলো আসে সৎ চরিত্র এবং বিশ্বাসযোগ্য পরিস্থিতি থেকে। যখনই আমি এই চিত্রনাট্যটি পড়েছি, তখনই বুঝতে পেরেছি এতে বিশেষ কিছু আছে। পর্দায় রিচার সঙ্গে সম্পূর্ণ নতুন একটি রসায়ন অন্বেষণের বিষয়টিও বেশ রোমাঞ্চকর। আমরা একসঙ্গে কী তৈরি করতে যাচ্ছি, তা দেখার জন্য আমি সত্যিই উন্মুখ। শশী স্যারের কাজ আমি সবসময় অনুসরণ করেছি এবং তার সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল। এই প্রজেক্টে যুক্ত হওয়ার পেছনে সেটিও একটি বড় কারণ।’
নিজের উচ্ছ্বাস প্রকাশ করে রিচা চাড্ডা বলেন, ‘যা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে, তা হলো এই লেখার সরলতা ও সত্যতা। এটি যেমন মজার ও আবেগপূর্ণ, তেমনই সামাজিক বার্তার দিক থেকে এটি দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। আলী এবং আমি এর আগেও স্ক্রিন শেয়ার করেছি, কিন্তু এভাবে কখনো নয়। দর্শকরা আমাদের সম্পূর্ণ নতুন একটি জায়গায় একসঙ্গে দেখবে—এ কথা ভেবে আমি সত্যিই আনন্দিত।’
তিনি আরও বলেন, ‘গল্পটি আমাকে দিল্লির যমুনা পাড়ে আমার প্রথম স্কুলজীবনের দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। আলীর সঙ্গে স্ক্রিন শেয়ার করার জন্য আমি খুবই মুখিয়ে আছি। সে একজন প্রতিভাবান অভিনেতা। এই ভূমিকায় আমাদের একসঙ্গে কাজ করার সুযোগ আগে কখনো হয়নি। এর আগে ‘ফুকরে’ সিনেমায় আমরা অনেকটা প্রতিপক্ষের ভূমিকায় কাজ করেছিলাম।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট