ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশের ব্যাটিংয়ে ধস, ১৭ রানেই ৩ উইকেট
স্পোর্টস ডেস্ক: তরুণ পেসার নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে মাত্র ১৪১ রানে অলআউট করে স্বস্তির অবস্থানে ছিল বাংলাদেশ। তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৪২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমেই মাত্র ১৭ রানে প্রথম সারির তিন ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।
এর আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে যায় ১৪১ রানে। দলের হয়ে নিউম্যান নিয়ামহুরি ৫১ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন। অধিনায়ক নাগরাভা ৪১ বলে ২৭, ইনোসেন্ট কায়া ৩৯ বলে ২৬, বেন কারান ১৯ বলে ১৮ এবং ব্রেন বেনেট ২৪ বলে ১৭ রান করেন।
বাংলাদেশের হয়ে বল হাতে অসাধারণ পারফরম্যান্স করেন নাহিদ রানা। ১০ ওভারে মাত্র ২১ রান খরচ করে ৬ উইকেট শিকার করেন এই তরুণ পেসার। এছাড়া তাসকিন আহমেদ ৭ ওভারে ৩২ রান দিয়ে নেন ২ উইকেট। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ একটি উইকেট তুলে নেন।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে গিয়ে একমাত্র টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
সোমবার থেকে শুরু হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজ শেষে দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান