ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
চলছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে, Live দেখুন এখানে
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট করতে নেমে বড় ধাক্কা খেয়েছে জিম্বাবুয়ে। হারারেতে চলমান ম্যাচে ৩২ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৮ উইকেটে ১৩১ রান। বাংলাদেশের পেসার নাহিদ রানা একাই ৫ উইকেট শিকার করে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপে বড় ধস নামিয়েছেন।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন বাংলাদেশের বোলাররা।
জিম্বাবুয়ের হয়ে উদ্বোধনী জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন ব্রায়ান বেনেট ও বেন কারান। বেনেট ২৪ বলে ১৭ রান এবং বেন কারান ১৯ বলে ১৮ রান করেন। তবে দুই ওপেনারের বিদায়ের পর দ্রুত চাপে পড়ে স্বাগতিকরা।
এরপর ইনোসেন্ট কাইয়া কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। তিনি ৩৯ বলে ২৬ রান করলেও দলের বিপর্যয় সামাল দিতে পারেননি। অধিনায়ক ক্রেইগ আরভিন রানের খাতা না খুলেই আউট হন। দলের অন্যতম ভরসা সিকান্দার রাজাও মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন।
মধ্যক্রমেও ব্যর্থ হন ওয়েসলি মাধেভেরে (০), ক্লাইভ মাদান্দে (২) এবং ব্র্যাড ইভান্স (৩)। ফলে ১৯.৫ ওভারের মধ্যেই ৮ উইকেট হারিয়ে মাত্র ৭০ রানে নেমে আসে জিম্বাবুয়ে।
তবে নবম উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছেন নিউম্যান নিয়ামহুরি ও রিচার্ড এনগারাভা। ৩২ ওভার শেষে নিয়ামহুরি ২৯ এবং এনগারাভা ২৬ রানে অপরাজিত রয়েছেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন নাহিদ রানা। ৮ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৫টি উইকেট তুলে নেন এই গতিতারকা। তাকে ভালোভাবে সঙ্গ দেন তাসকিন আহমেদ। তিনি ৭ ওভারে ৩২ রান খরচায় শিকার করেন ২ উইকেট।
মুস্তাফিজুর রহমান ৬ ওভারে ১৯ রান দিলেও কোনো উইকেট পাননি। এছাড়া সৌম্য সরকার, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ এখনো উইকেটের দেখা পাননি।
৩২ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৮ উইকেটে ১৩১ রান। হাতে রয়েছে আরও ১৮ ওভার এবং ২ উইকেট। শেষ জুটির দুই ব্যাটার নিউম্যান নিয়ামহুরি ও রিচার্ড এনগারাভা কতটা রান যোগ করতে পারেন, সেটিই এখন দেখার বিষয়। অন্যদিকে বাংলাদেশ চাইবে দ্রুত ইনিংস গুটিয়ে সহজ লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামতে।
সরাসরি দেখতে এখানেক্লিক করুন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর