ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

নবম পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছে অর্থ মন্ত্রণালয়

২০২৬ জুলাই ০৫ ২১:১৭:১০

নবম পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছে অর্থ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন গত ১ জুলাই থেকে শুরু হলেও এ সংক্রান্ত গেজেট এখনো প্রকাশিত হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গেজেট জারির প্রক্রিয়া আরও পিছিয়ে যেতে পারে। তবে ঠিক কতদিন বিলম্ব হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার ধারণা, গেজেট প্রকাশে দুই থেকে তিন মাস পর্যন্ত দেরি হতে পারে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ২০১৫ সালে অষ্টম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের সময় অধিকাংশ কাজ ম্যানুয়ালি সম্পন্ন করা হয়েছিল। বর্তমানে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, পেনশন, গ্র্যাচুইটি এবং জিপিএফসহ বিভিন্ন আর্থিক কার্যক্রম ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ও আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ফলে ধাপে ধাপে নতুন মূল বেতন কার্যকর করতে গেলে সফটওয়্যারে বড় ধরনের পরিবর্তন প্রয়োজন হবে।

সূত্রটি আরও জানায়, একাধিক ধাপে মূল বেতন কার্যকর করা হলে একই কর্মচারীর জন্য বারবার পে-ফিক্সেশন করতে হবে। এতে সফটওয়্যারে পরিবর্তন আনা, প্রশাসনিক জটিলতা এবং ভুলের ঝুঁকি বাড়বে। পাশাপাশি পদোন্নতি, বার্ষিক ইনক্রিমেন্ট, টাইম স্কেল, সিলেকশন গ্রেড এবং অবসরজনিত সুবিধা নির্ধারণেও জটিলতা সৃষ্টি হতে পারে। এসব বিষয় সফটওয়্যারে সমন্বয়ের কাজ শেষ হওয়ার পরই পে-স্কেলের গেজেট জারি করা হতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘পে-স্কেলের সুপারিশ প্রণয়নে গঠিত সচিব কমিটি নতুন বেতন কাঠামোর আর্থিক প্রভাব, সফটওয়্যারের সামঞ্জস্য এবং প্রশাসনিক বিষয়গুলো পর্যালোচনা করছে। চলতি মাসে পে-স্কেলের গেজেট জারির সম্ভাবনা নেই। সফটওয়্যারের যাবতীয় বিষয় সমাধান হওয়ার পরই গেজেট জারি করা হবে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগতে পারে।’

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ জুলাই)


আজকের বাজারে স্বর্ণের দাম (৪ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণের বাজারে ফের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ মূল্য সমন্বয়ের ফলে শনিবার থেকে নতুন... বিস্তারিত