ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
প্রতিবন্ধীদের জন্য প্রতিটি উপজেলায় স্কুল চায় সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, প্রতিবন্ধীদের কর্মমুখী শিক্ষায় দক্ষ করে তুলতে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মানসম্মত প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে রংপুর জেলা সমাজসেবা অধিদপ্তর পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, বর্তমানে দেশে মোট ২ হাজার ৬০০টি প্রতিবন্ধী স্কুল রয়েছে। এর মধ্যে ৮৫টি নিবন্ধিত এবং ৭৫টি এমপিওভুক্ত। এ ছাড়া চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের ১ হাজার ৭০০টি প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করা হয়েছে। তিনি বলেন, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে স্ট্যান্ডার্ড প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে।
প্রতিবন্ধী জনগোষ্ঠী সম্পর্কে এজেডএম জাহিদ হোসেন বলেন, আন্তর্জাতিক হিসাব অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৬ শতাংশ প্রতিবন্ধী। দেশে বর্তমানে প্রায় ৪৫ লাখ নিবন্ধিত প্রতিবন্ধী রয়েছেন। তাদের সহায়তা প্রদান এবং জনসম্পদে পরিণত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সারাদেশে ৪৫টি মোবাইল থেরাপি ইউনিট এলাকাভিত্তিক সেবা দিচ্ছে এবং ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বাড়ি বাড়ি গিয়ে এই কার্ড পৌঁছে দেবেন। তবে সুবিধাভোগী হতে হলে নির্ধারিত কিছু মানদণ্ড পূরণ করতে হবে। এ জন্য প্রথমে জনবল নিয়োগ, তাদের প্রশিক্ষণ এবং বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। পরে পরিবারের তথ্য কম্পিউটারের মাধ্যমে যাচাই করে নির্ধারণ করা হবে, কারা ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন।
তিনি আরও বলেন, আগামী ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে রংপুর নগরীসহ দেশের প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।
মন্ত্রী জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সব ধরনের সেবায় এখন আর নগদ অর্থ প্রদানের ব্যবস্থা নেই। উপকারভোগীদের ব্যাংক হিসাবেই সরাসরি অর্থ পাঠানো হচ্ছে। ফ্যামিলি কার্ডের অর্থও একই পদ্ধতিতে বিতরণ করা হচ্ছে। ফলে মধ্যস্বত্বভোগীদের সুযোগ না থাকায় উপকারভোগীরা স্বস্তিতে রয়েছেন।
এ সময় সংরক্ষিত নারী সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব, জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা এবং সদস্য লিটন পারভেজসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড