ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
গবেষণা বাজেট নিয়ে বিভ্রান্তি দূর করতে ইউজিসির ব্যাখ্যা
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ অর্থবছরের গবেষণা খাতে বাজেট বরাদ্দ নিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। শুক্রবার (৩ জুলাই ২০২৬) এক বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, গবেষণা খাতে কোনো বরাদ্দ রাখা হয়নি এমন তথ্য সঠিক নয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা অর্থায়নের পূর্ণাঙ্গ চিত্র উঠে আসেনি। অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে প্রকাশিত এসব সংবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তির আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে প্রকৃত তথ্য তুলে ধরে ইউজিসি এ ব্যাখ্যা দিয়েছে।
ইউজিসি জানায়, ২০২৬-২০২৭ অর্থবছরে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে মোট ২২৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি। ফলে গবেষণা খাতে কোনো বাজেট বরাদ্দ রাখা হয়নি বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়।
একই সঙ্গে কমিশন জানায়, গবেষণা খাতে দ্বৈততা পরিহারের লক্ষ্যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গবেষণা প্রকল্পে অর্থায়নের পদ্ধতি আরও সহজ, স্বচ্ছ ও গবেষকবান্ধব করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক স্বাধীনতা, প্রাতিষ্ঠানিক স্বকীয়তা, গবেষণার অগ্রাধিকার কিংবা বিষয়ভিত্তিক বৈচিত্র্যের কোনো ক্ষতি হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৬-২০২৭ অর্থবছরের গবেষণা খাতে অর্থ ছাড়ের জন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে তাদের গবেষণা পরিকল্পনা, উপখাতভিত্তিক অর্থের চাহিদা এবং বাজেট প্রাক্কলন দ্রুত কমিশনে পাঠানোর অনুরোধ জানিয়ে গত ২ জুলাই ২০২৬ তারিখে চিঠি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর চাহিদাপত্র পাওয়ার পর দ্রুত প্রয়োজনীয় অর্থ ছাড়ের কার্যক্রম সম্পন্ন করা হবে।
বিশ্ববিদ্যালয়গুলোর কাছে পাঠানো নির্দেশনায় বাজেট প্রণয়নের ক্ষেত্রে কয়েকটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে ইউজিসি। এর মধ্যে রয়েছে আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণায় আরও বেশি সম্পৃক্ত করা; জ্যেষ্ঠ গবেষকদের সঙ্গে উদীয়মান গবেষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ে গবেষণা ইকোসিস্টেম গড়ে তোলা; এবং গবেষণা প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে দেশের প্রয়োজন ও সরকারের অগ্রাধিকারকে বিবেচনায় রাখা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত