ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
অক্টোবরের প্রথম মাসে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
নিজস্ব প্রতিবেদক: আগামী অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু করার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্য সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য একটি প্রাথমিক রোডম্যাপও প্রস্তুত করেছে সংস্থাটি।
ইসি সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচন চার ধাপে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে হাওর ও উত্তর-পূর্বাঞ্চল দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হতে পারে। এরপর পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে প্রয়োজনীয় আইন ও বিধি সংশোধন, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী সামগ্রী প্রস্তুত, ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় এবং নির্বাচনী বাজেট চূড়ান্ত করার কাজ চলছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৩১ জুলাই যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারা স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এছাড়া তফসিল ঘোষণার আগে ভোটার তালিকার গেজেট প্রকাশসহ নির্বাচন-সংশ্লিষ্ট সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হবে।
অন্যদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচনের জন্য প্রয়োজনীয় আইন সংশোধনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। বাজেট ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন হলে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু হতে পারে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে