ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ জুলাই রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩০ জুন ২০২৬) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী পরিচালক পদের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৭ জুলাই সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা সিটি করপোরেশনের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
আবেদনকারী প্রার্থীরা আগামী ৪ জুলাই থেকে ১৭ জুলাই সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
পরীক্ষাকেন্দ্র, আসনবিন্যাস এবং পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?