ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রাজিল বনাম জাপান: প্রথমার্ধের খেলা শেষ-দেখুন সরাসরি
২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে বড় ধাক্কা খেয়ে প্রথমার্ধ শেষ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পুরো প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়েও গোলের দেখা পায়নি সেলেসাওরা। উল্টো একটি দুর্দান্ত পাল্টা আক্রমণ থেকে গোল করে বিরতিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে জাপান।
হিউস্টন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের প্রথম ২৫ মিনিটে প্রায় ৭৫ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল তারা। একের পর এক আক্রমণ সাজিয়েও জাপানের শক্ত রক্ষণ ভাঙতে পারেনি ভিনিসিয়ুস জুনিয়ররা।
তৃতীয় মিনিটেই গোলের সুযোগ তৈরি করে ব্রাজিল। বক্সের প্রান্ত থেকে গিমারায়েসের নেওয়া শট প্রতিপক্ষের গায়ে লেগে অল্পের জন্য গোলবারের বাইরে চলে যায়। পাঁচ মিনিটে ভিনিসিয়ুসের উদ্দেশে বাড়ানো বল দ্রুত বেরিয়ে এসে মুষ্টিবদ্ধ হাতে ক্লিয়ার করেন জাপানি গোলরক্ষক সুজুকি।
১০ মিনিটে দানিলোর নিচু ক্রস থেকে আরেকটি সুযোগ পায় ব্রাজিল। তবে সেই প্রচেষ্টাও কাজে লাগানো যায়নি। এরপর ১৪ মিনিটে কুনহার দূরপাল্লার শট দারুণ দক্ষতায় কর্নারের বিনিময়ে রুখে দেন সুজুকি।
শুরুর দিকে নিজেদের অর্ধ থেকে বের হতেও হিমশিম খাচ্ছিল জাপান। কিন্তু ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে ব্লু সামুরাইরা। ১৬ মিনিটে বিপজ্জনক জায়গা থেকে ফ্রি-কিক পেলেও সেটি কাজে লাগাতে পারেনি তারা।
ম্যাচের ২৯ মিনিটে আসে নাটকীয় মুহূর্ত। হাইড্রেশন বিরতির পর মাঝমাঠে দানিলোর কাছ থেকে লুজ বল পেয়ে দ্রুত এগিয়ে যান সানো। কাসেমিরোকে গতিতে পেছনে ফেলে বক্সের বাইরে থেকে ডান পায়ের দুর্দান্ত শটে বল পাঠিয়ে দেন জালের নিচের বাঁ কোণে। অসাধারণ সেই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় জাপান।
গোল হজমের পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। পাকেতার ফ্রি-কিক থেকে মারকুইনহোসের হেড অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়। পরে ভিনিসিয়ুস জুনিয়র ও কুনহার দূরপাল্লার শটও সহজেই আটকে দেন সুজুকি।
প্রথমার্ধের শেষ দিকে উল্টো আরও কয়েকবার ব্রাজিলের রক্ষণকে কাঁপিয়ে দেয় জাপান। রিতসু দোয়ান ও জুনিয়া ইতোর দ্রুতগতির আক্রমণ সামাল দিতে বেশ বেগ পেতে হয় সেলেসাওদের। শেষ পর্যন্ত এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় জাপান।
এখন দ্বিতীয়ার্ধে ব্রাজিল ঘুরে দাঁড়াতে পারে কি না, নাকি জাপান আরেকটি বিশ্বকাপ অঘটনের পথে এগিয়ে যায়, সেদিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব।
ব্রাজিল বনাম জাপান ম্যাচ সরাসরি দেখতে এখানে ক্লিক করুন-।
ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র