ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ট্রেনের ধাক্কায় ৬ হাতির মৃত্যু
ডুয়া ডেস্ক : মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোরের দিকে মধ্য শ্রীলঙ্কায় একটি বন্যপ্রাণী অভয়ারণ্যের কাছে এক দল হাতিকে ধাক্কা দেওয়ার পর একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। রাজধানী কলম্বোর পূর্বে হাবারানায় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের কোনো যাত্রী আহত না হলেও ছয়টি হাতির মৃত্যু হয়েছে।
বার্তা সংস্থা এএফপির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এতে বলা হয়েছে, আঘাতপ্রাপ্ত দুটি হাতির চিকিৎসা চলছে। এই দুর্ঘটনাকে দেশটির ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক বন্যপ্রাণী দুর্ঘটনা হিসেবে আখ্যা দিয়েছে শ্রীলঙ্কার পুলিশ।
যদিও শ্রীলঙ্কায় ট্রেনের সামনে হাতির পালের ধাক্কা লাগা অস্বাভাবিক কিছু নয়। দেশটিতে মানুষ ও হাতির মধ্যে সংঘাতে উভয় পক্ষের হতাহতের ঘটনার বিশ্বে সর্বোচ্চ।
শ্রীলঙ্কার স্থানীয় গণমাধ্যমে জানিয়েছে, গত বছর মানুষ–হাতির মধ্যে সংঘাতে ১৭০ জনের বেশি এবং প্রায় ৫০০টি হাতির মৃত্যু হয়েছে। এছাড়া এক বছরে ট্রেনের ধাক্কায় অন্তত ২০টি হাতির মৃত্যু হয়।
এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরে একই এলাকায় ট্রেনের ধাক্কায় দুইটি শিশু হাতি ও তাদের অন্তঃসত্ত্বা মা-হাতি মারা যায়। এরপর থেকে এখান দিয়ে ট্রেন চালানোর সময় গতিবেগ কম রাখার নির্দেশনা দেয় কর্তৃপক্ষ।
সবশেষ গত বছরের অক্টোবর মাসে হাবারানা থেকে ২৫ কিলোমিটার দূরে মিনেরিয়ায় একটি ট্রেনের ধাক্কায় দুটি হাতি নিহত হয়। ওই ঘটনায় আরও একটি হাতি আহত হয়।
ছোট্ট দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় আনুমানিক ৭ হাজার বন্য হাতি রয়েছে। তৃণভোজী ও নিরীহ এই রাজসিক প্রাণীটিকে শ্রীলঙ্কার জাতীয় সম্পদ হিসেবে গণ্য করা হয়। দেশটির বৌদ্ধ ধর্মভিত্তিক সংস্কৃতিতেও হাতির বিশেষ গুরুত্ব রয়েছে। শ্রীলঙ্কায় হাতিকে হত্যা বা আঘাত করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ