ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর ৫ শতাংশে নামানোর প্রস্তাব প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের করহার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এই কর-সুবিধা দেওয়ার ক্ষেত্রে দুটি শর্তের কথাও উল্লেখ করেছেন তিনি।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে এ প্রস্তাব উপস্থাপন করেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় বর্তমানে হ্রাসকৃত ১০ শতাংশ কর প্রদান করে থাকে। আমি এটাকে কমিয়ে ১০ শতাংশ থেকে ৫ শতাংশ করার প্রস্তাব করছি। এজন্য একটি তবে.. আছে।’
তিনি বলেন, প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে গবেষণা ও উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের অন্য ভাষা শেখানোর ব্যবস্থা করতে হবে। এ লক্ষ্যে ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপন ও পরিচালনা করতে হবে। একই সঙ্গে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে হবে।
এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানিয়েছে, বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ১০ শতাংশ করহার কার্যকর রয়েছে। আগামী অর্থবছরে এই করহার কমিয়ে ৫ শতাংশ করার পরিকল্পনা নিয়েছে সরকার।
সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান এবং সামগ্রিক শিক্ষা পরিবেশ উন্নয়নের লক্ষ্যেই এ কর-সুবিধা দেওয়া হচ্ছে। সরকারের ধারণা, করের চাপ কমলে প্রতিষ্ঠানগুলো শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে আরও বেশি বিনিয়োগ করতে পারবে।
তবে এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অর্থবছরে করহার কমানোর ক্ষেত্রে কোনো ধরনের শর্ত আরোপ করা হচ্ছে না। ভবিষ্যতে ৫ শতাংশ করহার বহাল রাখতে সরকার নির্দিষ্ট কিছু শর্ত আরোপ করতে পারে।
বর্তমানে দেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১১৬টি। এর মধ্যে ১০৩টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া দেশে ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজ, ২৬টি বেসরকারি ডেন্টাল কলেজ এবং ২০টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। নতুন করহার কার্যকর হলে এসব প্রতিষ্ঠানও একই সুবিধার আওতায় আসবে।
ইমামুল হক প্রত্যয়
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ