ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
একসঙ্গে প্রশাসন ক্যাডার হলেন একই বিশ্ববিদ্যালয়-বিভাগে পড়া এই দম্পতি
নিজস্ব প্রতিবেদক: ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (২৮ জুন) প্রকাশিত ফল অনুযায়ী, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ১ হাজার ৫২১ জনকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।
এবারের ফলাফলে প্রশাসন ক্যাডারে সুপারিশ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়, একই বিভাগে পড়াশোনা করা এক দম্পতি। তারা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী জাকারিয়া রিভার (হাদি) ও আফসানা ইসলাম কেয়া।
ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান জাকারিয়া রিভার। তিনি লেখেন, ‘তারা আমাদেরকে “পাওয়ার কাপল” বলে থাকেন। একদম ঠিক কথা! আমরা দুজনেই ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশ পেয়েছি।’
পোস্টে তিনি আরও লেখেন, ‘একই বিশ্ববিদ্যালয়, একই সেকশন থেকে একই ভাইভা বোর্ড এবং একই ক্যাডার। আমরা অনেক কিছু একসঙ্গে পার করেছি। আমাদের জন্য দোয়া করবেন।’
জানা গেছে, বর্তমানে জাকারিয়া রিভার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কর্মরত রয়েছেন। অন্যদিকে আফসানা ইসলাম কেয়া কর্মরত আছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউটে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর