ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

জুলাইয়ে শুরু হচ্ছে শিক্ষকদের অবসর ভাতা বিতরণ

২০২৬ জুন ২৮ ১১:৪০:৩৭

জুলাইয়ে শুরু হচ্ছে শিক্ষকদের অবসর ভাতা বিতরণ

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে অবসর ভাতা পাওয়ার আশায় বুক বাঁধতে শুরু করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষক-কর্মচারী। দীর্ঘদিন ধরে আটকে থাকা আবেদন নিষ্পত্তিতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম ধাপে ৩ হাজার ৯১৭ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে ৫১৯ কোটি টাকা বিতরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, যা আগামী জুলাই মাস থেকে পরিশোধ শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

একজন শিক্ষকের অবসরের পর তার বার্ধক্যের সবচেয়ে বড় ভরসা হওয়ার কথা অবসর ভাতা। কিন্তু দীর্ঘদিনের আর্থিক সংকট, প্রশাসনিক জটিলতা এবং তহবিল ব্যবস্থাপনায় অনিয়মের কারণে সেই অর্থ সময়মতো হাতে পাচ্ছেন না বহু শিক্ষক-কর্মচারী।

বেসরকারি খাতের নয়টি ব্যাংকে গচ্ছিত শিক্ষকদের প্রায় ৭০০ কোটি টাকার তহবিল আটকে থাকায় চরম আর্থিক সংকটে পড়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড।

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে বিশেষ বরাদ্দের আওতায় ২০২২ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আবেদনকারী ৩ হাজার ৭৫৭ জন শিক্ষক-কর্মচারী এবং বিশেষ বিবেচনায় মৃত্যুবরণ করা ১৬০ জনের পরিবারসহ মোট ৩ হাজার ৯১৭ জনকে অবসর ভাতার আওতায় আনা হয়েছে। তাদের জন্য মোট ৫১৯ কোটি টাকা জুলাই মাস থেকে বিতরণ শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

অবসর সুবিধা বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত জমা পড়া সব আবেদনের অর্থ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। এখন ২০২২ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত জমা হওয়া আবেদনগুলো নিষ্পত্তির চূড়ান্ত প্রস্তুতি চলছে।

জানা গেছে, ২০২২ সালের প্রথম ছয় মাসে জমা পড়া ৩ হাজার ৭৫৭টি আবেদন যাচাই-বাছাই শেষে অর্থ পরিশোধের জন্য প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি মানবিক ও বিশেষ বিবেচনায় মৃত্যুবরণ করা আরও ১৬০ জন শিক্ষকের পাওনাও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ফলে প্রথম ধাপেই মোট ৩ হাজার ৯১৭ জন শিক্ষক-কর্মচারীকে ৫১৯ কোটি টাকা পরিশোধের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

চলতি বছরের জুন পর্যন্ত মোট ৬৭ হাজার আবেদন এখনো অনিষ্পন্ন রয়েছে। এসব আবেদন নিষ্পত্তিতে প্রয়োজন প্রায় ৭ হাজার ১৭৬ কোটি টাকা। একই সঙ্গে বিগত সরকারের সময় বেসরকারি ৯টি ব্যাংকে বিনিয়োগ করা শিক্ষকদের প্রায় ৭০০ কোটি টাকা এখনো আদায়-সংক্রান্ত জটিলতায় আটকে রয়েছে।

এই ধাপের অর্থ বিতরণ শেষ হলে পরবর্তী পর্যায়ে ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত জমা হওয়া আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির পরিকল্পনা রয়েছে।

তবে আবেদনজট এখনো বড় চ্যালেঞ্জ হিসেবেই রয়ে গেছে। বোর্ডের তথ্য অনুযায়ী, জুন পর্যন্ত মোট ৬৭ হাজার আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে এবং এসব আবেদন মেটাতে প্রয়োজন প্রায় ৭ হাজার ১৭৬ কোটি টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, আর্থিক সংকট, বিনিয়োগ করা অর্থ সময়মতো ফেরত না পাওয়া এবং দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতার কারণে আবেদন নিষ্পত্তির গতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর অন্যতম প্রধান কারণ ব্যাংকগুলোতে আটকে থাকা প্রায় ৭০০ কোটি টাকা।

তাদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংকিং খাতের ওপর আস্থা রেখে শিক্ষকদের কষ্টার্জিত অর্থ বিভিন্ন ব্যাংকে বিনিয়োগ করা হয়েছিল। কিন্তু সেই বিনিয়োগের একটি বড় অংশ এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সিটিজেনস ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এক্সিম ব্যাংক, এনআরবি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকে রাখা প্রায় ৭০০ কোটি টাকা আদায়-সংক্রান্ত জটিলতায় আটকে আছে।

এর ফলে অবসর সুবিধা বোর্ডের তহবিলে বড় ধরনের চাপ তৈরি হয়েছে, যা কাটিয়ে ওঠা সরকারের জন্যও একটি বড় চ্যালেঞ্জ।

এই আর্থিক সংকটের প্রভাব সরাসরি পড়ছে অবসর ভাতা বিতরণ কার্যক্রমে। সময়মতো অর্থ পরিশোধ সম্ভব না হওয়ায় প্রতিনিয়ত নতুন আবেদন যুক্ত হচ্ছে এবং দীর্ঘদিনের আবেদনজট আরও বাড়ছে। তবে বিশেষ বরাদ্দের মাধ্যমে ধাপে ধাপে এই জট কমানোর উদ্যোগ নিয়েছে সরকার, যা বাস্তবায়িত হলে অপেক্ষায় থাকা হাজারো শিক্ষক-কর্মচারী কিছুটা হলেও স্বস্তি পাবেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

ফের স্বর্ণের দাম বাড়ল (২৭ জুন)

ফের স্বর্ণের দাম বাড়ল (২৭ জুন)

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণের বাজারে আবারও মূল্য সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের... বিস্তারিত

ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগ

ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: আগামী ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই... বিস্তারিত