ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শিক্ষাছুটি শেষে না ফেরায় হাবিপ্রবির ১৪ শিক্ষকের চাকরি বাতিল
নিজস্ব প্রতিবেদক: উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য শিক্ষাছুটি নিয়ে বিদেশে যাওয়ার পর নির্ধারিত সময় শেষ হলেও বিশ্ববিদ্যালয়ে যোগদান না করায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৪ শিক্ষকের চাকরি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই অভিযোগে আরও চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি চাকরিচ্যুত শিক্ষকদের ছুটিকালীন বেতন ও সংশ্লিষ্ট অর্থ সুদসহ ফেরত নেওয়ার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হাবিপ্রবিতে মোট প্রায় ৩৯২ জন শিক্ষক কর্মরত রয়েছেন। তাদের মধ্যে উচ্চতর ডিগ্রি বা প্রশিক্ষণের জন্য ৬৯ জন শিক্ষাছুটিতে আছেন। এর মধ্যে ৫২ জন বিদেশে এবং ১৭ জন দেশে অবস্থান করছেন। তবে ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও অন্তত ১৮ জন শিক্ষক বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেননি।
প্রশাসন জানায়, অনুপস্থিত এসব শিক্ষকের মধ্যে ১৪ জনকে বিশ্ববিদ্যালয়ের Discipline and Appeal Rules 2004-এর ৪.১ (f) ধারা অনুযায়ী চাকরি থেকে অব্যাহতি (Dismissal from Service) দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী তাদের ছুটিকালীন বেতন সুদসহ বিশ্ববিদ্যালয়ে ফেরত নেওয়া হয়েছে। ইতোমধ্যে চাকরিচ্যুত শিক্ষকরা কয়েক কোটি টাকা পরিশোধ করেছেন। যারা এখনো অর্থ পরিশোধ করেননি, তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
এ ছাড়া আরও চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধেও একই ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রশাসন আরও জানায়, চাকরিচ্যুত শিক্ষকদের অডিট আপত্তিসহ বিশ্ববিদ্যালয়ের আর্থিক পাওনা এবং ছুটিকালীন বেতন ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হয়েছে। অন্যথায় পাওনা অর্থ আদায়ে Public Demand Recovery (PDR) আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
দেশে না ফেরার কারণ হিসেবে অনেক শিক্ষক বিদেশে স্থায়ী চাকরি বা গবেষণার সঙ্গে যুক্ত থাকার কথা জানিয়েছেন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে কেউ দেশে ফেরেননি—এমন কোনো তথ্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নেই।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান বলেন, বর্তমান প্রশাসন শিক্ষাছুটি শেষে শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে আনার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। যারা নিয়ম অনুযায়ী ফিরে আসেননি, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা হলো, শিক্ষকরা বিদেশে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে শিক্ষার্থীদের মধ্যে তা ছড়িয়ে দেবেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও সমৃদ্ধ হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল