ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
স্ত্রীর সঙ্গে অভিমান, বিদ্যুতের টাওয়ারে উঠে যুবক
নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে স্ত্রীর সঙ্গে অভিমান করে ৩৩ কেভি বিদ্যুতের একটি টাওয়ারের চূড়ায় উঠে বসেন এক যুবক। প্রায় ২ ঘণ্টা ৪৫ মিনিটের চেষ্টার পর তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের ভাটারখোলা গ্রামে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া যুবকের নাম আসাদুজ্জামান জামাল (২২)। তিনি স্থানীয় বাসিন্দা দবির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক বিষয় নিয়ে আসাদুজ্জামানের সঙ্গে তার স্ত্রীর বাকবিতণ্ডা হয়। এর জেরে অভিমান করে তিনি বাড়ির পাশের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের টাওয়ারে উঠে যান। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত উৎসুক মানুষ জড়ো হন। স্থানীয়রা বিভিন্নভাবে তাকে বুঝিয়ে নিচে নামানোর চেষ্টা করলেও তিনি সাড়া দেননি। একপর্যায়ে টাওয়ারের ওপর থেকেই আত্মহত্যার হুমকি দিতে থাকেন।
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ধামরাই ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। বিদ্যুৎ বিভাগের সহায়তায় সংশ্লিষ্ট লাইনের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করে উদ্ধার অভিযান শুরু করা হয়। প্রায় পৌনে তিন ঘণ্টার সতর্ক প্রচেষ্টার পর আসাদুজ্জামান জামালকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনা হয়।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন খান জানান, যুবকটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে ছিলেন। সামান্য অসতর্কতা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারত। উদ্ধার শেষে প্রয়োজনীয় আইনি ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর