ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
প্রযুক্তিনির্ভর বিশ্ববিদ্যালয় গড়ে তোলার উদ্যোগ ইউজিসির
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেছেন, উচ্চশিক্ষা খাতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এখন মানবসম্পদ উন্নয়নেও গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও আধুনিক ও দক্ষ প্রতিষ্ঠানে পরিণত করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) আয়োজিত ‘শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ কর্মসূচি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মামুন বলেন, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য উচ্চশিক্ষার রূপান্তর। এই লক্ষ্য অর্জনে অ্যাকাডেমিক কার্যক্রমের উন্নয়ন, গবেষণায় অর্থায়ন বৃদ্ধি এবং শিক্ষক প্রশিক্ষণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অতীতে অবকাঠামোগত উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হলেও বর্তমানে মানবসম্পদ উন্নয়নকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, শিক্ষক ও প্রশাসনের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রম বিশ্ববিদ্যালয়গুলোতে সেবার মান, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়িত হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাউবির আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান, হিট প্রকল্পের প্রশিক্ষণ শাখার প্রধান প্রফেসর সেলিনা জামান, প্রোগ্রাম অফিসার সুলতানা রাজিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত