ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
পার্থ হক: লিওনেল মেসির অনবদ্য পারফরম্যান্সে ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়কের জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্জেন্টিনা। প্রথমার্ধে গোলের জন্য একাধিক সুযোগ তৈরি করলেও অস্ট্রিয়ার রক্ষণভাগ কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অধিনায়ক লিওনেল মেসিই। প্রথম গোলটি আসে তার স্বভাবসুলভ ভঙ্গিতে, বক্সের বাইরে থেকে নিখুঁত ফিনিশে। এরপর দ্বিতীয়ার্ধেও আবারও জ্বলে ওঠেন আর্জেন্টাইন অধিনায়ক। ডিফেন্ডারদের কাটিয়ে ঠান্ডা মাথার আরেকটি ফিনিশে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
এই জয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়ার পাশাপাশি শিরোপা ধরে রাখার মিশনে আরও একধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা।
দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়া। অন্যদিকে জর্ডান ও আলজেরিয়া এখনো কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। ফলে গ্রুপে নিজেদের আধিপত্য আরও শক্তভাবে প্রতিষ্ঠা করল মেসির দল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের