ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
পার্থ হক: ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘বি’-তে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এক ম্যাচ। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে ইউরোপের শক্তিশালী দল অস্ট্রিয়ার। নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ায় দুই দলই রয়েছে দারুণ আত্মবিশ্বাসে। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচকে ঘিরে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত শুরু করে লিওনেল মেসির আর্জেন্টিনা। অন্যদিকে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে সমান ছন্দে রয়েছে অস্ট্রিয়া। ফলে আজকের ম্যাচে জয়ী দল গ্রুপের শীর্ষস্থান দখলের পথে বড় সুবিধা পাবে।
দুর্দান্ত ছন্দে দুই দল
বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনা শক্তির বিচারে এগিয়ে থাকলেও অস্ট্রিয়াকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ইউরোপীয় দলটি তাদের শেষ ১২ ম্যাচের মধ্যে ১০টিতেই জয় পেয়েছে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচে জয়ের ধারায় রয়েছে তারা।
অন্যদিকে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও রয়েছে আত্মবিশ্বাসের তুঙ্গে। প্রথম ম্যাচে দাপুটে জয় তাদের মনোবল আরও বাড়িয়ে দিয়েছে।
অস্ট্রিয়ার আত্মবিশ্বাস
অস্ট্রিয়ার তরুণ মিডফিল্ডার পল ওয়ানার বলেছেন, আর্জেন্টিনা বিশ্বের অন্যতম সেরা দল হলেও নিজেদের সামর্থ্যের ওপর দলের পূর্ণ আস্থা রয়েছে। নিজেদের সেরাটা খেলতে পারলে যেকোনো প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জে ফেলতে সক্ষম তারা।
সুপার কম্পিউটারের পূর্বাভাস
পরিসংখ্যান বিশ্লেষণভিত্তিক সুপার কম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী ম্যাচে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা: ৬১.১ শতাংশ
অস্ট্রিয়ার জয়ের সম্ভাবনা: ১৭.০ শতাংশ
ড্র হওয়ার সম্ভাবনা: ২১.৯ শতাংশ
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ
রক্ষণভাগ: নাহুয়েল মলিনা, কুটি রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা
মধ্যমাঠ: থিয়াগো আলমাদা, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল
আক্রমণভাগ: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ
ম্যাচের সময়সূচি
তারিখ: ২২ জুন
সময়: বাংলাদেশ সময় রাত ১১টা
ভেন্যু: ডালাস স্টেডিয়াম
বাংলাদেশের দর্শকরা টি-স্পোর্টস, সময় টিভি ও বিটিভিতে ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন। এছাড়া স্মার্টফোনে স্পোর্টজফাই অথবা ক্রিকফাই টিভি অ্যাপের মাধ্যমেও ম্যাচ দেখা যাবে।
সরাসরিLIVE দেখুন এখানে অথবাএখানে ক্লিক করুন।
বিশ্বকাপের গ্রুপ পর্বে আজকের এই লড়াইকে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে দেখা হচ্ছে। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা কি তাদের জয়ের ধারা বজায় রাখবে, নাকি দুর্দান্ত ফর্মে থাকা অস্ট্রিয়া বড় চমক দেখাবে সেই উত্তর মিলবে মাঠের লড়াইয়েই।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)