ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
কৃষি উৎপাদনের ব্যয় কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ওপর জোর দিচ্ছে সরকার
নিজস্ব প্রতিবেদক: কৃষি খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে দেশজুড়ে সোলার ইরিগেশন ব্যবস্থার বিস্তার দ্রুত অগ্রসর হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, এখন পর্যন্ত সারাদেশে মোট ৩ হাজার ৪৫৭টি সৌরচালিত সেচ ব্যবস্থা (সোলার ইরিগেশন) স্থাপন করা হয়েছে।
সোমবার জাতীয় সংসদে শেরপুর-২ আসনের সরকারি দলের সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ), পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)-এর বিভিন্ন প্রকল্পের আওতায় এসব সোলার সেচ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।
তিনি আরও জানান, কৃষি উৎপাদন ব্যয় কমানো, ডিজেলের ওপর নির্ভরশীলতা হ্রাস এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে সরকার সোলার সেচ পাম্প স্থাপনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
শেরপুর প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির অধীন নকলা ও নালিতাবাড়ী উপজেলায় ‘সৌরবিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ (২য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় ইতোমধ্যে দুটি সোলার সেচ পাম্প স্থাপন করা হয়েছে।
তিনি জানান, শেরপুর জেলায় কৃষকদের সেচ সুবিধা আরও সম্প্রসারণে অতিরিক্ত ৩১টি সোলার সেচ পাম্প স্থাপনের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
মন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে টেকসই সেচ ব্যবস্থা গড়ে তোলা গেলে খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- প্রতিষ্ঠান প্রধানদের ভাইভা শুরুর নির্দেশ শিক্ষামন্ত্রীর