ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়াতে লাগবে দুই বছর: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এবারের বাজেট প্রণয়ন ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। তাঁর ভাষায়, সময় ছিল মাত্র দেড় মাস, আর জনগণের প্রত্যাশা ছিল অনেক বেশি। এই পরিস্থিতিতে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করাই সবচেয়ে কঠিন কাজ ছিল বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (২২ জুন) ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এর সহযোগিতায় ‘দ্য ফিসকাল কম্পাস ২০২৬: বিয়ন্ড দ্য নাম্বার্স, শেপিং বাংলাদেশস ফিউচার, প্রপোজড ন্যাশনাল বাজেট ২০২৬-২০২৭’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অর্থমন্ত্রী বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক চাপ এবং মানুষের পরিবর্তনের প্রত্যাশার মধ্যে ভারসাম্য আনা সহজ ছিল না। তাঁর মতে, বাজেট প্রণয়নে এবার একটি নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণের চেষ্টা করা হয়েছে, যেখানে অর্থনীতির গণতান্ত্রিকীকরণকে কেন্দ্রীয় ধারণা হিসেবে ধরা হয়েছে। অর্থনীতিতে নাগরিকদের শুধু দর্শক নয়, সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, বাজেটে বৃহত্তর অংশগ্রহণ, অন্তর্ভুক্তি এবং সুযোগ তৈরির বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষভাবে সৃজনশীল অর্থনীতির বিকাশে নজর দেওয়া হয়েছে। বরিশালের শীতল পাটি কারিগরদের উদাহরণ টেনে তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিভা ও কারুশিল্প এখনো যথাযথ স্বীকৃতি ও সুযোগ পায়নি।
এই ধরনের জনগোষ্ঠীকে দক্ষতা উন্নয়ন, বাজারে প্রবেশাধিকার এবং বাণিজ্যিকীকরণের মাধ্যমে সহায়তা করার পরিকল্পনার কথা জানান তিনি। একই সঙ্গে স্থানীয় পণ্যকে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে ই-বে ও অ্যামাজনের মতো প্ল্যাটফর্ম ব্যবহারের সম্ভাবনার কথাও উল্লেখ করেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, দেশের সংগীতশিল্পী, বাউল শিল্পী, সাংস্কৃতিক কর্মী এবং ঐতিহ্যভিত্তিক শিল্পখাতেরও বড় সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঐতিহ্যবাহী স্থাপনা ও সাংস্কৃতিক সম্পদকে অর্থনৈতিক সুযোগে রূপান্তরের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অর্থমন্ত্রী আরও বলেন, বাজেটের লক্ষ্য তরুণ প্রজন্মকে সহায়তা করা এবং তাদের বিকাশের সুযোগ তৈরি করা। অপ্রয়োজনীয় নিয়ন্ত্রক বাধা কমিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে মানুষের অংশগ্রহণ সহজ করার ওপরও তিনি জোর দেন।
তিনি বলেন, দেশের মানুষ শুধু রাজনৈতিক অর্থে নয়, অর্থনৈতিক ও সামাজিক জীবনেও পূর্ণ স্বাধীনতা পাওয়ার অধিকার রাখে। এই লক্ষ্য বাস্তবায়ন কঠিন হলেও সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের স্কুল অব বিজনেস-এর ডিন প্রফেসর ড. এম. এ. বাকী খলিলী, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি ও ইভিন্স গ্রুপের চেয়ারম্যান আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস-এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার, অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ আবু আহমেদ, ইউএপি-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে এম মোজিবুল হক, ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, অর্থনীতিবিদ ও বিআইজিডির প্রফেসরিয়াল ফেলো ড. সেলিম জাহান, অর্থনীতিবিদ ও ব্যাংকার মামুন রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. মোহাম্মদ মাইনুল ইসলাম, ট্রান্সকম লিমিটেডের গ্রুপ সিইও সিমিন রহমান, র্যাপিড-এর চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক, সিজিএস-এর নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ পারভেজ করিম আব্বাসী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. মাহমুদ ওসমান ইমাম, ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফএ সোসাইটি বাংলাদেশের পরিচালক মেহতাব ওসমানী এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরি, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত