ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
আন্তসীমান্ত নদীর পানিবণ্টন চুক্তি পর্যালোচনা করছে সরকার: পানিসম্পদমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আন্তসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে বিদ্যমান পানিবণ্টন চুক্তি ও সমঝোতাগুলো পর্যালোচনা করছে সরকার। একই সঙ্গে নতুন চুক্তি সম্পাদন, যৌথ নদী কমিশন (জেআরসি) শক্তিশালীকরণ এবং ভারত, নেপাল, ভুটান ও চীনের সমন্বয়ে অববাহিকাভিত্তিক সমন্বিত পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে কাজ চলছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী।
রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সরকারি দলের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
পানিসম্পদমন্ত্রী বলেন, আন্তসীমান্ত নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায়ে বর্তমান সরকার বদ্ধপরিকর। বিষয়টি সরকারের নির্বাচনী ইশতেহারেও অন্তর্ভুক্ত রয়েছে।
উজানের দেশগুলোতে আন্তসীমান্ত নদীর ওপর বিভিন্ন অবকাঠামো নির্মাণের কারণে শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানিপ্রবাহ কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করে শহীদ উদ্দীন চৌধুরী বলেন, উজানের দেশগুলোয় আন্তসীমান্ত নদীর ওপর অবকাঠামো নির্মাণের ফলে শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানিপ্রবাহ হ্রাস পাওয়ার বিষয়টি অসত্য নয়। পাশাপাশি প্রাকৃতিক পরিবর্তন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবেও উজানে পানির প্রাপ্যতা কমছে।
সংসদ সদস্য আবুল কালামের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় চলমান প্রকল্পের মাধ্যমে জুন মাস পর্যন্ত পানিসম্পদ মন্ত্রণালয় ৩৬৬ কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কাজ সম্পন্ন করবে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নুরুল ইসলামের প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থ এবং দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা, কৃষি, মৎস্য, পরিবেশ ও আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য পদ্মা ব্যারাজ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বাস্তবায়নযোগ্য। তিনি জানান, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও জাতীয় স্বার্থের বিষয় বিবেচনায় নিয়ে প্রকল্পটি পূর্ণাঙ্গ যাচাই-বাছাই শেষে অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থাপনা ও বিশেষজ্ঞ পরামর্শকও নিয়োজিত রয়েছে।
অন্যদিকে নওগাঁ-৩ আসনের সরকারি দলের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে শহীদ উদ্দীন চৌধুরী জানান, দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে ৯ হাজার ৪৬ কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে