ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
জাপানের বিপক্ষে হেরে বিশ্বকাপ ছাড়ল তিউনিসিয়া দল
স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করা ইরান দল ম্যাচ শেষে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মেক্সিকোর তিজুয়ানায় তাদের বেস ক্যাম্পে ফিরে যায়। তবে গ্রুপ পর্বের বাকি তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে খেলতে হবে তাদের। এ পরিস্থিতিতে বারবার দেশ বদলানো এবং প্রস্তুতির সময় কম পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন দলের প্রধান কোচ আমির গালেনোই।
রোববার দিবাগত রাত ১টায় ‘জি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে ইরান। ম্যাচ শেষেই আবার লস অ্যাঞ্জেলেস ত্যাগ করতে হবে দলটিকে। এদিকে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান দলের ভ্রমণ সূচি নিয়ে নিয়মিত পর্যালোচনা চলছে এবং কিছু বিধিনিষেধ শিথিল করার বিষয়েও আলোচনা হচ্ছে।
ম্যাচের আগের সংবাদ সম্মেলনে কোচ গালেনোই জানান, ভ্রমণ ও সময় ব্যবস্থাপনার কারণে বেলজিয়ামের বিপক্ষে প্রস্তুতি নেওয়ার সময় মারাত্মকভাবে কমে গেছে। তার ভাষায়, “সাধারণত যে পরিমাণ অনুশীলন করা সম্ভব হয়, এবার তার অর্ধেক সময়ও আমরা পাচ্ছি না। শারীরিক ও কৌশলগত প্রস্তুতিতে এটি বড় প্রভাব ফেলছে।”
তিনি আরও বলেন, নিউজিল্যান্ড ম্যাচের আগে তুলনামূলকভাবে বেশি সময় পাওয়া গেলেও পরবর্তী ম্যাচগুলোতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। প্রস্তুতির এই বৈষম্য নিয়ে কোচের প্রশ্ন, শেষ ম্যাচের আগে যেখানে ভ্রমণ পরিকল্পনা নিজেরা ঠিক করার সুযোগ দেওয়া হচ্ছে, একই সুযোগ প্রথম ও দ্বিতীয় ম্যাচে কেন ছিল না।
গালেনোই অভিযোগ করেন, অন্যান্য দলের তুলনায় ইরান ভিন্ন পরিস্থিতির মধ্যে পড়ছে, যা প্রস্তুতিকে প্রভাবিত করছে। তার মতে, বেলজিয়াম দল তুলনামূলক ভালো সুবিধা পেয়েছে এবং আগেই এসে অনুশীলনের সুযোগ পেয়েছে, যা ম্যাচের আগে তাদের বাড়তি সুবিধা দেবে।
তবে সব বাধা সত্ত্বেও আত্মবিশ্বাসী ইরান কোচ। তিনি বলেন, বেলজিয়াম শক্তিশালী দল হলেও ইরানের খেলোয়াড়দের সামর্থ্য আছে প্রতিদ্বন্দ্বিতা করার। ম্যাচটি কঠিন হবে বলেও তিনি স্বীকার করেন, তবে নিজেদের সম্ভাবনা নিয়ে আশাবাদী থাকছেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)