ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নযাত্রা এগিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল

২০২৬ জুন ২০ ১৭:৫০:৫৩

তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নযাত্রা এগিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান দেশে ফিরে যেদিন প্রথম নিজের পরিকল্পনার কথা জানান, সেদিনই তিনি ভবিষ্যৎ কর্মযজ্ঞের রূপরেখা তুলে ধরেছিলেন। জনগণের ভোটে রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়ার পর তিনি সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২০ জুন) বিকেল সোয়া ৩টার দিকে মুন্সীগঞ্জ সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজিত অবকাঠামোগত উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, তারেক রহমান একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন—যা তার পিতা এবং মাও প্রত্যাশা করেছিলেন। তিনি দিনরাত পরিশ্রম করছেন এবং দেশের বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিচ্ছেন বলেও উল্লেখ করেন বিএনপির মহাসচিব।

তিনি আরও বলেন, মুন্সীগঞ্জ একটি ঐতিহ্যবাহী জনপদ, যেখানে অতীশ দীপঙ্কর ও জগদীশচন্দ্র বসুর মতো কৃতী ব্যক্তিত্বের জন্ম হয়েছে। জগদীশচন্দ্র বসুর বাড়ি মুন্সীগঞ্জে—এ তথ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তিনি, যাতে শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা তৈরি হয়।

শিশুদের বিকাশ প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমান দেশের শিশুদের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন, যাতে তারা শুধু পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ না থেকে তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে। একই সঙ্গে সরকার খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করছে বলেও তিনি উল্লেখ করেন।

সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, খাল পুনঃখনন, নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি উপকরণ সহজলভ্য করা এবং ইমাম ও পুরোহিতদের ভাতা প্রদানসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, লক্ষ্য হলো সমন্বিত উন্নয়নের মাধ্যমে দেশকে এমন অবস্থানে নেওয়া, যাতে বিশ্ব দরবারে বাংলাদেশকে এগিয়ে থাকা একটি রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা যায়। অতীতের নেতৃত্বের সময়কার উন্নয়ন অভিজ্ঞতার কথাও তিনি উল্লেখ করেন।

মুন্সীগঞ্জের অবকাঠামোগত সমস্যা নিয়ে তিনি বলেন, জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে রাস্তা, ব্রিজ ও কালভার্টসহ বিভিন্ন সমস্যার সমাধানে একটি সমন্বিত প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে।

সভায় মুন্সীগঞ্জের বিভিন্ন আসনের সংসদ সদস্য, সংরক্ষিত নারী আসনের সদস্যবৃন্দ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

আজকের বাজারে স্বর্ণের দাম (২০ জুন)

আজকের বাজারে স্বর্ণের দাম (২০ জুন)

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে ক্রেতাদের জন্য স্বস্তির খবর এসেছে। টানা দুই দফা মূল্যবৃদ্ধি এবং এক দফা ভ্যাট সমন্বয়ের পর এবার... বিস্তারিত