ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
হাইতিকে উড়িয়ে বিশ্বকাপে জয়ের পথে ফিরল ব্রাজিল
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছিল ব্রাজিল। তবে দ্বিতীয় ম্যাচে আর কোনো ভুল করেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ‘সি’ গ্রুপে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হাইতির বিপক্ষে শুরু থেকেই আধিপত্য দেখিয়ে ৩-০ গোলের স্বস্তিদায়ক জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ের ৮৭তম দল হাইতির বিপক্ষে শুরুতেই গোলের সুযোগ পান রাফিনিয়া। প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে গোলরক্ষকের সামনে একা হয়ে গেলেও চিপ করতে গিয়ে বল পোস্টের অনেক বাইরে পাঠান তিনি। এর আগে তার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়েছিল।
ম্যাচের ২৩তম মিনিটে অবশেষে এগিয়ে যায় ব্রাজিল। ভিনি জুনিয়রের নেওয়া শট প্রথমে ঠেকিয়ে দেন হাইতির গোলরক্ষক জনি প্লাসিদে। তবে ফিরতি বলে কোনো ভুল করেননি মাতেউস কুনিয়া, জালে বল পাঠিয়ে দলকে লিড এনে দেন তিনি।
৩৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন কুনিয়া। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে যাওয়া ভিনি জুনিয়র বক্সের ভেতরে তাকে বল বাড়িয়ে দেন। সুযোগ কাজে লাগিয়ে বাঁ পায়ের দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড।
এর কিছুক্ষণ আগে চোটের আশঙ্কায় মাঠ ছাড়তে হয় রাফিনিয়াকে। তার পরিবর্তে মাঠে নামেন রায়ান।
প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের খাতায় নাম লেখান ভিনি জুনিয়রও। পাকেতার পাস থেকে বক্সে ঢুকে গোলরক্ষককে একা পেয়ে নিখুঁত ফিনিশে দলের তৃতীয় গোলটি করেন তিনি। উল্লেখ্য, ব্রাজিলের প্রথম দুই গোলেও অবদান ছিল ভিনির। ফলে বিরতিতে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে সেলেসাওরা।
দ্বিতীয়ার্ধে কর্নার থেকে হাইতি একটি ভালো সুযোগ তৈরি করেছিল। বল প্রায় জালে ঢুকে যাচ্ছিল, কিন্তু গোললাইন থেকে বল ক্লিয়ার করে বিপদমুক্ত করেন দানিলো।
এরপর বদলি হিসেবে নামা এনদ্রিক বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
ম্যাচের শেষভাগে চতুর্থ গোলের আরও একটি সুযোগ তৈরি করেছিল ব্রাজিল। তবে এবার এনদ্রিকের শট গোললাইন থেকে ফেরায় হাইতির ডিফেন্ডাররা।
বাকি সময়ে আর কোনো গোল না হলেও প্রথমার্ধে করা তিন গোলই জয়ের জন্য যথেষ্ট ছিল। দাপুটে পারফরম্যান্সে ৩-০ ব্যবধানে জয় তুলে নিয়ে টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর বার্তা দিল ব্রাজিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা