ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
পে-স্কেলে শতভাগ মূল বেতনের দাবি সরকারি কর্মচারীদের
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন এক ধাপে কার্যকরের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। শুক্রবার (১৯ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক আবদুল মালেক এ দাবি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় ও আর্থিক নিরাপত্তা বিবেচনায় নবম পে-স্কেলের মূল বেতন এক ধাপে বাস্তবায়ন এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, দীর্ঘ ১১ বছর পেরিয়ে গেলেও সরকারি কর্মচারীরা নতুন পে-স্কেল থেকে বঞ্চিত। ২০১৫ সালের পর অধিকাংশ কর্মচারীর বেতন কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন না আসায় তাদের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা ক্রমাগত হ্রাস পেয়েছে।
তিনি উল্লেখ করেন, ব্লক পোস্টধারী ও পদোন্নতি বঞ্চিত কর্মচারীদের ক্ষেত্রে গ্রেড উন্নয়নের সুযোগ সীমিত হয়ে পড়েছে। ২০১৫ সালের প্রজ্ঞাপন অনুযায়ী টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল হওয়ায় অনেক কর্মচারী দীর্ঘদিন একই পদে থাকলেও গ্রেড উন্নতির সুবিধা পাচ্ছেন না। পাশাপাশি ২০২০ সালে নতুন পে-স্কেল কার্যকর না হওয়ায় অনেকেই সর্বোচ্চ ধাপে পৌঁছে বার্ষিক ইনক্রিমেন্ট থেকেও বঞ্চিত হচ্ছেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দীর্ঘদিন বেতন কাঠামো পরিবর্তন না হওয়ায় নিম্ন গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি আর্থিক চাপে রয়েছেন বলে সংগঠনটি দাবি করে। এদিকে সংসদে নবম পে-স্কেল কার্যকরের ঘোষণা কর্মচারীদের মধ্যে আশার সঞ্চার করলেও ধাপে ধাপে বাস্তবায়নের আলোচনা উদ্বেগ তৈরি করেছে।
সংগঠনটির দাবি অনুযায়ী, অতীতে কোনো পে-স্কেল দুই ধাপের বেশি সময়ে বাস্তবায়ন হয়নি। ২০০৫ সালের পে-স্কেল দেড় বছরে তিন ধাপে এবং ২০০৯ সালের পে-স্কেল দুই ধাপে বাস্তবায়িত হলেও প্রথম ধাপেই শতভাগ মূল বেতন কার্যকর করা হয়েছিল। এছাড়া ২০১৫ সালের অষ্টম পে-স্কেল এক ধাপেই কার্যকর হয়।
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, ২০১৫ সালে বাতিল হওয়া তিনটি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, শতভাগ পেনশন উত্তোলনের সুযোগ, পেনশন গ্র্যাচুইটির হার দ্বিগুণ করা এবং টিফিন, শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত ভাতা সময়োপযোগী হারে বৃদ্ধির ব্যবস্থা নিতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)