ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঢাবির ২৫ শিক্ষার্থীকে বৃত্তি দিলো সফটেক্স স্যুয়েটার
ডুয়া নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল ২৫ শিক্ষার্থীর বৃত্তি বাবদ ৭ লক্ষ টাকার চেক প্রদান করেছে সফটেক্স স্যুয়েটার ইন্ডাস্ট্রিজ (প্রাইভেট) লিমিটেড।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সফটেক্স সোয়েটার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজওয়ান সেলিম বৃত্তির এই চেক হস্তান্তর করেন।
সফটেক্স স্যুয়েটার ইন্ডাস্ট্রিজ ৮ বছরের জন্য ২৫ জন শিক্ষার্থীর বৃত্তি প্রদানের দায়িত্ব গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ২৫ জন অসচ্ছল শিক্ষার্থীকে ২০১৮ হতে ২০২১ সাল পর্যন্ত ৪ বছরের জন্য ৩০ হাজার টাকা করে বৃত্তি প্রদান করছে।
পূর্বের ন্যায় 8 বছর ২৫ জন শিক্ষার্থীর বৃত্তি বাবদ প্রথম দুই বছরের (২০২৩ এবং ২০২৪ সাল) বৃত্তির টাকা প্রদান করেছে সফটেক্স সোয়েটার ইন্ডাস্ট্রিজ। চলতি ২০২৫ সালে তৃতীয় বছরের জন্য ৭ লক্ষ টাকা বৃত্তির চেক দিলো প্রতিষ্ঠানটি।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি কর্মসূচিতে সহায়তা প্রদানের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর জন্য সফটেক্স স্যুয়েটারের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজওয়ান সেলিমকে ধন্যবাদ জানান এবং তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
উল্লেখ্য, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন পরিচালিত শিক্ষাবৃত্তি কার্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩৫ জন অসচ্ছল শিক্ষার্থীকে বিভিন্ন বাছাই প্রক্রিয়া ও সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে শিক্ষাবৃত্তির আওতায় ৪ বছরের (২০২৩-২০২৬ সাল) জন্য চূড়ান্ত করে। প্রতিজন শিক্ষার্থীর বাৎসরিক বৃত্তির পরিমাণ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)