ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ফেসবুকের নতুন নীতি, মুছে ফেলা হবে পুরোনো ভিডিও
ডুয়া ডেস্ক : লাইভ ভিডিও সংরক্ষণ নীতিতে পরিবর্তন এনেছে ফেসবুক, যেখানে এখন থেকে লাইভ ভিডিওগুলো সর্বোচ্চ ৩০ দিন সংরক্ষিত থাকবে। এরপর সেগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে।
আগে লাইভ ভিডিওগুলো অনির্দিষ্টকালের জন্য সংরক্ষণ করা সম্ভব হলেও, আজ থেকে ৩০ দিনের বেশি পুরোনো সব লাইভ ভিডিও মুছে ফেলার জন্য চিহ্নিত করা হবে।
তবে, ফেসবুক জানিয়েছে ভিডিও মুছে ফেলার আগে ব্যবহারকারীরা একটি নোটিফিকেশন পাবেন। সেখানে ৯০ দিনের সময় দেওয়া হবে, যাতে তারা ভিডিও সংরক্ষণ, স্থানান্তর বা রূপান্তর করতে পারেন।
ব্যবহারকারীদের জন্য ফেসবুক তিনটি বিকল্প রেখেছে— ডাউনলোড করা, ক্লাউড স্টোরেজে স্থানান্তর করা ও রিল-এ রূপান্তর করা।
ডাউনলোড করা
ব্যবহারকারীরা নিজেদের লাইভ ভিডিওগুলো নিজেদের ডিভাইসে সংরক্ষণ করতে পারবেন।
ক্লাউড স্টোরেজে স্থানান্তর করা
ভিডিওগুলো Google Drive বা Dropbox-এর মতো ক্লাউড স্টোরেজে ট্রান্সফার করা যাবে।
রিল-এ রূপান্তর করা
ব্যবহারকারীরা চাইলে লাইভ ভিডিওর গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ফেসবুক রিলসে রূপান্তর করে সংরক্ষণ করতে পারবেন।
কেন এই নতুন নীতি?
এক ব্লগ পোস্টে ফেসবুক জানিয়েছে, এই পরিবর্তন আমাদের স্টোরেজ নীতিকে ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করবে এবং ফেসবুকের লাইভ ভিডিওর অভিজ্ঞতা আরও উন্নত করবে। তবে তারা এর বেশি কোনো ব্যাখ্যা দেয়নি।
যদি ব্যবহারকারীরা আরও সময় চান, তবে তারা ভিডিও মুছে ফেলার সময়সীমা সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত পিছিয়ে দিতে পারবেন। তবে, ৬ মাসের মধ্যে কোনো ব্যবস্থা না নিলে, ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলো মুছে ফেলবে এবং পরে সেগুলো পুনরুদ্ধারের কোনো সুযোগ থাকবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)