ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ পুলিশে সংস্কার নিয়ে ইউএনডিপির সঙ্গে আলোচনা
নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ স্টেফান লিলারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (৮ জুন) পুলিশ হেডকোয়ার্টার্সে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ পুলিশের সংস্কার কার্যক্রম, কমিউনিটি পুলিশিং, মানবাধিকার পরিস্থিতি এবং পুলিশের মানসিক স্বাস্থ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, বিদায়ী ইউএনডিপি রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ স্টেফান লিলার আইজিপিকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পুলিশ ও জনগণের সম্পর্ক আরও জোরদারে প্রশিক্ষণ ও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে আইজিপি মো. আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের সংস্কার, দক্ষতা বৃদ্ধি ও সক্ষমতা উন্নয়নে স্টেফান লিলারের অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি ইউএনডিপির প্রশিক্ষণ সহযোগিতাকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
উভয় পক্ষই সাক্ষাৎ শেষে বাংলাদেশ পুলিশ ও ইউএনডিপির চলমান সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর