ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি। নতুন কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুমোদিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাউল কবীর পল। এছাড়া সহ-সভাপতি পদে রয়েছেন জিয়াউর রহমান জিয়া, কামাল আনোয়ার আহাম্মদ, মাহফুজুর রহমান মাহফুজ, জাহাঙ্গীর আলম দুলাল, শাহ আলম চৌধুরীসহ মোট ৩০ জন নেতা।
সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সঙ্গে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে বিল্লাল হোসেন তারেককে। পাশাপাশি বিভিন্ন পর্যায়ে একাধিক যুগ্ম সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কামরুজ্জামান জুয়েল। এছাড়া প্রচার সম্পাদক হিসেবে আল মেহেদী তালুকদার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে আশরাফ জালাল খান মনন, তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে আমিনুর রহমান আমিন এবং কোষাধ্যক্ষ হিসেবে রোকনুজ্জামান রোকনকে মনোনীত করা হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটিতে আইন, কৃষি, সমাজকল্যাণ, শ্রম, শিল্প, ক্রীড়া, গণশিক্ষা, পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, আন্তর্জাতিক বিষয়ক, মানবাধিকার, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন বিভাগীয় পদে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া কমিটির শেষ অংশে বিভিন্ন পদমর্যাদার সদস্যসহ মোট ১৫১ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নতুন এই কমিটি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত