ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
দুই দিনেই ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে অভিবাসনের আবেদনকারীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও দ্রুত করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। আগামী সোমবার (১ জুন) থেকে অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য দুই দিনের মধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার ব্যবস্থা চালু করা হবে বলে জানানো হয়েছে।
রোববার (৩১ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মার্কিন দূতাবাস।
দূতাবাস জানায়, নতুন এই ব্যবস্থা ১ জুন থেকে কার্যকর হবে। এর আওতায় ঢাকায় মার্কিন দূতাবাসের সব অভিবাসী ভিসা বিভাগের ক্ষেত্রে দুই দিনের প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে।
দূতাবাস আরও জানিয়েছে, ভিসা-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনা জানতে আবেদনকারীরা ভিসা বিভাগগুলোর ডিরেক্টরি এবং সংশ্লিষ্ট অভিবাসী ভিসা বিভাগ পরিদর্শন করতে পারবেন। নতুন এ উদ্যোগের মাধ্যমে আবেদনকারীদের ভিসা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুততর হবে বলে আশা করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত