ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী: দুলু
নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হলেও তার আদর্শ ও রাজনৈতিক দর্শনকে নির্মূল করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, “জীবিত জিয়ার চেয়েও শহীদ জিয়া আজ অনেক বেশি শক্তিশালী।”
শনিবার (৩০ মে) দুপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে নাটোর জেলা বিএনপি।
দুলু বলেন, ৪৫ বছর আগে যারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করেছিল, তারা মনে করেছিল বিএনপিকে মুছে ফেলতে পারবে। কিন্তু ইতিহাস সাক্ষী, বিএনপি আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, দেশের মানুষ দল-মত নির্বিশেষে ভোটের মাধ্যমে বিএনপির প্রতি তাদের আস্থা প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের কল্যাণ ও দেশ গঠনের লক্ষ্যে কাজ করছে।
নাটোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সদস্যসচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন ও কাজী শাহ আলম, নাটোর জজ কোর্টের পিপি রুহুল আমিন তালুকদার টগর, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এএইচ তালুকদার ডালিম, জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু এবং জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর