ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নতুন প্রজন্মকে শহীদ জিয়ার দেশপ্রেম ও সততা জানতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও রাষ্ট্রচিন্তা সম্পর্কে নতুন প্রজন্মকে আরও গভীরভাবে জানাতে হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি। তিনি বলেন, জিয়াউর রহমানকে নিয়ে রচিত বিভিন্ন বই তরুণদের হাতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া জরুরি, যাতে তারা তাঁর জীবন ও কর্ম সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারে।
শনিবার (৩০ মে) যশোর শহরের লালদীঘি পাড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ে মিশে আছেন। তাঁর দেশপ্রেম ও সততার কথা শুধু দেশের মানুষ নয়, সারা বিশ্বের মানুষ জানে। আর সে কারণেই বিগত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা জিয়া পরিবার ও বিএনপির বিরুদ্ধে অজস্র অপপ্রচার চালালেও শহীদ জিয়ার সততা নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারেনি।’
মন্ত্রী আরও উল্লেখ করেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল স্লোগান হচ্ছে ‘সবার আগে বাংলাদেশ’। দেশের মানুষ এই স্লোগানকে মনে-প্রাণে গ্রহণ করেছে বলেই আজ বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পেরেছে। এই চেতনাকে সামনে রেখে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সবার ওপরে স্থান দিয়ে বর্তমান সরকার একটি স্বনির্ভর ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর।
আগামী দিনের বাংলাদেশ বাংলাদেশিদের হাতেই নিরাপদ থাকবে বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যশোরে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। সকাল থেকে দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন খতম, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও সমর্থকরাও অংশ নেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর