ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
আন্তর্জাতিক ডেস্ক: চলমান কূটনৈতিক আলোচনায় ইরান যুক্তরাষ্ট্রকে নজিরবিহীন কিছু ছাড় দিয়েছে বলে দাবি করেছেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
স্টিফেন মিলারের দাবি, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি পুনরায় উন্মুক্ত করতে সম্মত হয়েছে ইরান। এছাড়াও তেহরান আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ছাড় দিয়েছে, যেগুলো ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে জানান তিনি।
ইরানের সাম্প্রতিক অবস্থানকে ‘গুরুত্বপূর্ণ, বাস্তবধর্মী এবং নাটকীয় পরিবর্তন’ হিসেবে উল্লেখ করে মিলার বলেন, কয়েকদিন আগেও এমন ধরনের সমঝোতা বা ছাড় পাওয়া সম্পূর্ণ কল্পনার বাইরে ছিল।
তবে আলোচনা ইতিবাচক পর্যায়ে পৌঁছালেও এখনই চূড়ান্ত চুক্তির ঘোষণা দিতে রাজি নন এই মার্কিন কর্মকর্তা। তার ভাষায়, চুক্তি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত কিছুই চূড়ান্ত নয়।
মিলার আরও জানান, পুরো আলোচনাপ্রক্রিয়ায় সরাসরি নজর রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনার ফল যেন তার নির্ধারিত শর্ত ও মানদণ্ড অনুযায়ী হয়, তা নিশ্চিত করছেন তিনি নিজেই। ফলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তও প্রেসিডেন্ট ট্রাম্পের হাতেই থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ