ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ক্যানসার অস্ত্রোপচারের পর আবার হাসপাতালে ইসরাইলি প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় তাকে রাজধানী তেল আবিবের হাদাসাহ আইন কেরেম মেডিকেল সেন্টারে নেওয়া হয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
হিব্রু সংবাদমাধ্যমে তাকে হাসপাতালে নেওয়ার খবর প্রকাশের পর প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতি দেয়। সেখানে বলা হয়, দাঁতের চিকিৎসার জন্যই নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ তথ্য প্রকাশ করেছে The Times of Israel।
৭৬ বছর বয়সি এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যগত অবস্থা সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন সময় তার শারীরিক অবস্থা নিয়ে তথ্য গোপনের অভিযোগ ওঠায় সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। এতে ইসরাইলজুড়ে তার সামগ্রিক স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।
গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে নেতানিয়াহু জানান, হাদাসাহ মেডিকেল সেন্টারে তার প্রোস্টেটের ম্যালিগন্যান্ট (ক্যানসারজনিত) টিউমারের সফল অস্ত্রোপচার হয়েছে।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিষয়টি যাতে ইসরাইলবিরোধী প্রচারণায় ব্যবহার না হয়, সে কারণেই তিনি এটি আগে প্রকাশ করেননি বলে দাবি করেন। তবে কবে রোগ শনাক্ত হয়েছিল, কখন চিকিৎসা শুরু বা শেষ হয়েছে এসব বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট তথ্য দেননি।
নেতানিয়াহুর ওই ঘোষণার সঙ্গে তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন এবং ক্যানসার শনাক্ত ও চিকিৎসাসংক্রান্ত একটি অতিরিক্ত নথিও প্রকাশ করা হয়। তবে প্রতিবেদনে মাত্র পাঁচটি অস্পষ্ট তথ্য ছিল এবং সেটি কোন বছরের প্রতিবেদন তাও উল্লেখ করা হয়নি। পাশাপাশি কোনো নথিতেই হাসপাতালের লোগো বা আনুষ্ঠানিক চিকিৎসা বিবৃতির চিহ্ন ছিল না।
২০২৩ সালের জুলাইয়ে নেতানিয়াহুর শরীরে একটি পেসমেকার বসানো হয়। এছাড়া ২০২৪ সালের মার্চে তার হার্নিয়ার অস্ত্রোপচার এবং একই বছরের ডিসেম্বরে প্রোস্টেট অপসারণের অস্ত্রোপচার করা হয়।
পেসমেকার বসানোর সময় প্রথমে প্রধানমন্ত্রীর কার্যালয় ও হাসপাতাল জানিয়েছিল, পানিশূন্যতা পর্যবেক্ষণের জন্য তিনি রামাত গানের সেবা মেডিকেল সেন্টারে এক রাত ছিলেন। পরে হাসপাতাল জানায়, তার শরীরে আসলে একটি সাবকিউটেনিয়াস হার্ট মনিটর স্থাপন করা হয়েছিল। এরপর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে।
এর এক সপ্তাহ পর চিকিৎসকেরা স্বীকার করেন, হাসপাতালে ভর্তি থাকার সময় করা ইসিজি পরীক্ষায় কিছু অস্বাভাবিকতা ধরা পড়েছিল। যদিও তখনও তারা দাবি করেছিলেন, প্রধানমন্ত্রীর হৃদযন্ত্রের অবস্থা ‘সম্পূর্ণ স্বাভাবিক’ রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত