ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আজই শিশু রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট জমা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় তদন্তে বড় অগ্রগতি এসেছে। আলোচিত এই মামলায় আজই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার দুপুরে এক ব্রিফিংয়ে তিনি জানান, মামলাটির বিচার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ আদালতে কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। তার ভাষায়, ৫ থেকে ৭ দিনের মধ্যেই বিচারকাজ শেষ করার চেষ্টা থাকবে। তবে এটি আদালতের এখতিয়ার বলেও উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার চায় এই নৃশংস ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক। আদালতও এ বিষয়ে কঠোর অবস্থান নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আজ আদালতে হাজির করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন ইতোমধ্যে তদন্ত কর্মকর্তার হাতে পৌঁছেছে।
সিআইডি অগ্রাধিকার ভিত্তিতে ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট প্রস্তুত করেছে। তদন্তকারীদের ধারণা, এসব প্রতিবেদনের তথ্য আদালতে আসামিদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে।
গত মঙ্গলবার পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দেয়। পরে ২০ মে নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর