ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
আজ রামিসা হ'ত্যা মামলার চার্জশিট দিচ্ছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিতে যাচ্ছে পুলিশ। তদন্তের গুরুত্বপূর্ণ ধাপ শেষ হওয়ায় রোববারই চার্জশিট দাখিলের কথা জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।
রোববার (২৪ মে) সকালে পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান জানান, মামলার ডিএনএ পরীক্ষার প্রতিবেদন হাতে পেয়েছেন তারা। কিছু আনুষ্ঠানিক কাজ শেষ করে আজই আদালতে দুই আসামির বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হবে।
মামলার নথি অনুযায়ী, নিহত রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হওয়ার পর স্বপ্না আক্তার কৌশলে তাকে নিজের কক্ষে নিয়ে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য খুঁজতে শুরু করেন রামিসার মা।
একপর্যায়ে অভিযুক্তদের কক্ষের সামনে শিশুটির জুতা দেখতে পান পরিবারের সদস্যরা। দরজায় বারবার ডাকাডাকির পরও সাড়া না মেলায় স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢোকেন তারা। সেখানে শোবার ঘরের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে একটি বড় বালতির ভেতর থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।
ঘটনার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বপ্না আক্তারকে আটক করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
পরদিন বুধবার (২০ মে) ভুক্তভোগীর বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। একই দিন আদালতে হাজির করে সোহেল রানার জবানবন্দি নেওয়া হয়। সেখানে তিনি অপরাধের দায় স্বীকার করেন।
জবানবন্দিতে সোহেল দাবি করেন, ঘটনার আগে তিনি ইয়াবা সেবন করেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, স্ত্রী স্বপ্না রামিসাকে কক্ষে নিয়ে আসার পর তিনি শিশুটিকে বাথরুমে ধর্ষণ করেন। পরে শিশুটি অচেতন হয়ে পড়লে এবং বাইরে থেকে তার মা ডাকাডাকি শুরু করলে আতঙ্কে তাকে গলা কেটে হত্যা করেন। এরপর মরদেহ গোপনের উদ্দেশ্যে মাথা বিচ্ছিন্ন করে খাটের নিচে লুকিয়ে রাখেন। ঘটনার সময় তার স্ত্রীও একই কক্ষে উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
আদালতকে দেওয়া বক্তব্যে সোহেল আরও বলেন, রামিসার পরিবারের সঙ্গে তাদের আগে থেকে কোনো বিরোধ বা শত্রুতা ছিল না।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- শিক্ষার লক্ষ্য শুধু জীবিকা নয়, ভালো নাগরিক হওয়া: নৌপরিবহন মন্ত্রী
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)