ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে জাল সনদে নিয়োজিত শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
সম্প্রতি এবং আজ শনিবার পৃথকভাবে এসব নোটিশ জারি করা হয়। শোকজপ্রাপ্তদের ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা থেকে ৪৭১ জন জাল ও ভুয়া সনদধারী শিক্ষকের একটি তালিকা পাঠানো হয়েছে। ওই তালিকার ভিত্তিতে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৫’ অনুযায়ী পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর ৪৭১ জন শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। তালিকায় মাধ্যমিক, কলেজ ও কারিগরি পর্যায়ের শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত রয়েছেন।
এতে আরও উল্লেখ করা হয়, তালিকাভুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এমপিও বাতিল বা স্থগিত, নিয়োগ বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা কেন নেওয়া হবে না সে বিষয়ে ১০ কর্মদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জবাব দিতে হবে।
শোকজপ্রাপ্ত ৬৩ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বিভিন্ন জেলার একাধিক প্রতিষ্ঠানের নাম রয়েছে। এ তালিকায় বগুড়া, ময়মনসিংহ, রাজবাড়ী, গাজীপুর, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, নওগাঁ, সিরাজগঞ্জ ও কুড়িগ্রামসহ বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা রয়েছেন।
সম্পূর্ণ তালিকা পৃথকভাবে প্রকাশ করা হয়েছে। তালিকা দেখুনএখানে
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর