ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
নিউইয়র্ক মেয়রের সঙ্গে শর্টফিল্মে জুটিবদ্ধ জায়েদ খান
বিনোদন ডেস্ক: যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতির কারণেও প্রায়ই আলোচনায় থাকেন তিনি। এবার নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি–র সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেতা।
শুক্রবার (২২ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিউইয়র্ক মেয়রের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেন জায়েদ খান। ছবিতে দেখা যায়, মেয়র জোহরান মামদানি তার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন। পোস্টের ক্যাপশনে অভিনেতা লিখেন, ‘আসলে কি হচ্ছে এটা? মেয়র জোহরান মামদানি আমার কাঁধে হাত রাখছে? চমৎকার!’ পোস্টটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়।
প্রথমে অনেকেই ধারণা করেছিলেন, এটি হয়তো কোনো সৌজন্য সাক্ষাৎ বা প্রচারণামূলক আয়োজন। পরে জানা যায়, বিষয়টি মূলত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে ঘিরে।
একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জায়েদ খান জানান, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি তার সঙ্গে ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ এপিসোড-২’ নামের একটি শর্টফিল্মে অভিনয় করেছেন। জন কবির ও সাদ আল আমীন পরিচালিত এই প্রজেক্টটি প্রবাসী বাংলাদেশিদের জীবন ও অভিজ্ঞতা নিয়ে নির্মিত। এর প্রথম পর্ব চলতি বছরের মার্চে মুক্তি পেয়েছিল। দ্বিতীয় পর্ব আগামী বুধবার (২৭ মে) বাংলাদেশ সময় রাত ৯টায় ‘ঠিকানা বাংলাদেশ’-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
এদিকে একই ছবি শেয়ার করে সাংবাদিক খালেদ মুহিউদ্দিন ফেসবুকে লেখেন, ‘সবাই জানেন, কে বড় তারকা... এবার দেখার পালা কে বড় অভিনেতা...।’ এরপর থেকেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা।
জায়েদ খান আরও বলেন, বিশ্বব্যাপী পরিচিত একজন জনপ্রিয় মেয়র হওয়া সত্ত্বেও জোহরান মামদানি শুটিং সেটে ছিলেন অত্যন্ত আন্তরিক। পরিচালকের নির্দেশনা মেনে কাজ করার চেষ্টা করেছেন এবং পুরো বিষয়টি তিনি উপভোগও করেছেন বলে জানান অভিনেতা।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে জায়েদ খান বলেন, জোহরান মামদানির সঙ্গে একসঙ্গে কাজ করতে পারা তার ব্যক্তিগত গর্বের পাশাপাশি বাংলাদেশের জন্যও সম্মানের বিষয়। তিনি জানান, যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ঠিকানা’র রুহিন হোসেন ও তার সহধর্মিণী আনুভা শাহীন হোসেন প্রথমে মেয়রের কার্যালয়ে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করেন। পরে মেয়রের পক্ষ থেকে সময় দেওয়া হলে নির্ধারিত দিনেই ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ এপিসোড-২’-এর শুটিং সম্পন্ন করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)